তবে তুমি থেকো, পদরেখাটুকু রেখো,
সুদীর্ঘ রাত শেষে আমি, দীর্ঘ দীর্ঘশ্বাসে চেপে-
ছেপে দেব শেষ চিঠিখানি।
জানি তুমি ঠিকানাবিহীন
জানি আমি বুকের গহীন, তবু তুমি এঁকো-
তোমার মনের ভিন রেখা।
তবু তুমি থেকো, পথরেখাটুকু রেখ।
আমি জানি সে পত্রে রয়েছে,
নিমন্ত্রণের বেশে নির্বাসন লেখা।
-----------------------------------------------------------
নিমন্ত্রিত নির্বাসন/ সাদাত হোসাইন
০১.০১.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

