somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বোন.....

২৭ শে মার্চ, ২০১৭ রাত ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :






আম্মু , ম্যাচ দেখেছ ?
আম্মু , ম্যাচ দেখেছ ?
সন্ধ্যা বেলা । ছাত্রকে পড়াচ্ছি । হঠাৎ বিদ্যুৎ চলে গেল । সারা ঘর খুজে কোথাও মেস পেল না । পাশের ঘরে গিয়ে তার মা কে জিঙ্গাসা করতেই পাশ থেকেই তার ছোটো বোন তাকে ভাঙ্গানো শুরু করল ।
পৃথিবীতে যদি মা বাবার সম্পর্কের পরে নিখাদ, নিগুড়, স্নেহময়ী কোন সম্পর্ক থাকে , তবে নিঃন্দেহে সেটা ভাই বোনের সম্পর্ক ।
ছোটো বোনের সাথে ঝগড়া করে বাইরে বের হয়েছেন, রুমে ফেরার সময় হয়ত ওর জন্য ওর পছন্দের কিছু একটা নিয়ে আসেছেন । দরজায় নক করার সময় হয়ত সারপ্রাইজ দেবার জন্য পিছনে রেখেছেন । দরজা খুলেই হইতো আদরের গালিগালাজ শুরু হয়ে যেতে পারে, কুত্তা, তুই খালি হাতে আসছিস ক্যান । হাতের জিনিসটা দেখানোর পর হইতো, চিলের মত ছো মেরে নিয়ে পালাতে পালাতে বলবে , তুই খুব ভালো । বড় বোন হলে হয়তো , দরজা খুলে দিয়ে যেতে যেতে বলবে তুই বাসায় এসেছিস কেন ? যা বাইরে যা , বাসায় ঢুকবি না । আপনি দৌড়ে গিয়ে আপুমনির গলাটা জড়িয়ে ধরে লক্ষ্মী আপুটি ভুল হয়ে গেছে , আর ভুল হবে না ( যদিও আপনি দু এক দিন পর সেই কাজই করবেন) ।
-যা , আর মিথ্যা বলতে হবে না । টেবিলে খাবার দেয়া আছে ।
-কি রান্না করসিছ ?
-টেবিলে গিয়ে দেখ ।
টেবিলে গিয়ে হয়ত আপনার চোখ বড় বড় হয়ে যেতে পারে ।টেংরা মাছ ঝোল করে রান্না আর ছোট মাছের সাথে টমেটা আর আলু । খুশিতে হয়ত আপনার চোখে জল চলে আসতে পারে । কারণ এগুলো আপনার সবচেয়ে প্রিয় খবার ।
বনভোজনে যাবেন । বাসা থেকে যে টাকা দিয়েছে তার কিছুটা খরচ হয়ে গেছে । আপনার কাছে যা আছে তা দিয়ে হয়ত যাওয়াটা হয়ে যাবে কিন্তু হাত খরচ ...!
কোথেক ছোটো বোনটা দেবদুতের মত তার জমানো টাকা গুলো নিয়ে হাজির , আপনি হয়ত ভাববেন , ও তো আগের অনেকগুলো টাকা পাবে । তারপর আবার। আপনার চিন্তার অবসান ঘটিয়ে সে হয়ত বলবে , খবিশ , টাকাত তোকে এমনি এমনি দেই নি । আমার বিয়ের সময় ডায়মন্ড নেকলেস দিবি । যদিও সে জানে আপনি হয়ত সেটাও করবেন না । আর বড় বোন হলে হইত বলবে , আমার শ্বশুর বাড়ী গিয়ে একদিন টেংরা মাছের ঝোল দিয়ে খেয়ে আসবি । তাহলেই হবে ।
হয়ত রাত জেগে বন্ধুদের সাথে আড্ডা দিয়েছেন । বাসার মেইন গেট বন্ধ । বোন কে ফোন করে বললেন পেছনের গেটটা খোলার জন্য , কারণ আব্বু হয়ত অপেক্ষায় আছে , উত্তম মধ্যম দেবার জন্য । সে হয়ত বলবে পারবো না , কিন্ত গিয়ে দেখবেন সে ঠিকই অপেক্ষা করছে ।
হয়ত আপনি কোন মেয়েকে ভালোবাসেন । বাসায় বলার সাহস হই না । এ গুরু দায়িত্বটা হয়ত তারাই করে দিবে । এ ব্যাপারে ছোটো বোনকে হইতো আপনার মানিব্যাগ স্বত্বত্যাগ পূর্বক দিয়ে দেয়া লাগতে পারে । তবে হ্যাঁ । কাজ কিন্তু ১০০% হবেই । সে হয়ত সারাদিন আপনার মার সামনে তার গুনগান করবে । যাতে করে তিনি তার প্রতি ইমপ্রেসড হয় । আপনার অগোচরে হই , আপনার মা কে নিয়ে তার সাথে দেখা ও করিয়ে নিয়ে আসবে । বড় বোন হলে হয়ত আপনার আব্বুকে বলবে , আব্বু ওর জন্য আমার একটা মেয়েকে পছন্দ হইছে ।
লিখলে হয়ত অকৃতজ্ঞের মত সারা দিন লিখে যাওয়া যাবে । কিন্তু নিঃস্বার্থ ভালোবাসার এই মানুষের কথা বলে শেষ করা যাবে না ।
হ্যাঁ যদি নিজের মায়ের পেটের বোন আপানার না থকে , আপনি আপনার চারপাশে অনেককে পাবেন বোন হিসাবে । ধর্ম বোন ও পাতিয়ে ফেলতে পারেন । তবে হ্যাঁ দুঃখজনক হলেও সত্য কোথায় যেন একটু দূরত্ব থেকেই যাই । যে দূরত্ব চাইলেই আপনি অতিক্রম করতে পারবেন না ।
পারা যায় না ।

[ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত ]
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৭ রাত ১০:১৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

×