somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এটাকেই নিঃসঙ্গ প্রবাস জীবন বলে!!

২৬ শে জুলাই, ২০১৫ সকাল ৮:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালবেলা ঘুম থেকে উঠে গোয়ালের গরুর জন্য ধুক্গা ঘাস আনতে গেলাম মাঠে। মা যাওয়ার সময় বললেন, এতো সকালে না গিয়ে একটু দেরী করে গেলে কি হয়? ঠান্ডা লাগলে পরে বুঝবি!!

বাড়িতে ঘাস এনে শরীরের ভিজে শার্টটা খুলে রাস্তায় গিয়ে হাওয়া খাচ্ছিলাম। ছোট চাচিমা দেখে বললেন রাস্তাঘাটে খালি শরীরে দাড়ায় থাকলে পরিবার ও স্বজনদের অমঙ্গল হয়। তাছাড়া এটা শোভনীয় নয়।

দুপুরবেলা হালকা বৃষ্টিতে যখন ভিজছিলাম তখন বন্ধুরা বলল, চল ফুটবল খেলি গিয়ে। হুড়মুড়্ করে আমরা কয়েকজন যখন ফুটবল খেলতে যাচ্ছি ঘরে বড় ভাবি বলে উঠলো.. যাও এখন শখ মজায় আসো আবার রাইতে যখন জ্বরে সর্দিতে ঘোঙাইবা পরে বুঝবা ঝড়বৃষ্টিতে ফুটবল খেলার বিরম্বনা কি।

রাতের বেলা পরিবারের সবাই যখন খেতে বসলাম তখন বোন বলে, ভাই তুই এতো কম খাস কেরে? বেশি করে খেলেইতো শরীর ভালো থাকবো। খাওয়ার সময় সবার সামনে মাতাব্বরি করে তাই দিলাম এক ধমকি! ধমকে বোন নিজে না খেয়েই উঠে অন্য ঘরে গিয়ে কাঁদছে দেখলাম। পরে আমি গিয়ে বললাম, আইচ্ছা আমার ভুল হইছে। তুইতো আমার ভালোর জন্যই বলছোস চল এবার নিজে কয়েকটা খেয়ে ভাইয়ের অনুরোধ রক্ষা করেন। না খেয়ে ঘুমাইলে বাবায় আবার আমার সাথে চিল্লাচিল্লি করবো।।

মাঝে মাঝে বন্ধুদের সাথে রাতবিরাতে আড্ডা দিতে যেতাম। কিন্তু বাবার শাষনে আড্ডাটা জমতো না। রাত দশটার আগেই ফোন করা শুরু করতেন আর বলতেন সময়কাল ভালো না এতো রাতে ঘরের বাইরে কিসের আড্ডাফাড্ডা? জলদি বাড়িতে আসো নইলে তোমার বড় ভাইরে পাঠাইতাছি তোমারে নিয়া আসতো।

তখন মনে মনে প্রায়শই ভাবতাম শালার আমার বুঝি জীবনে শান্তি নাই! কাজে সমস্যা, খেলতে সমস্যা, খাইতে সমস্যা এমনকি বন্ধুদের সাথে আড্ডাবাজিতেও সমস্যা!!

___কিন্তু আজ স্বজনহীন পরবাসে ডিউটির সময় দেশে থাকার সেই স্মৃতিগুলো খুব মনে পরছিলো। একেতো খুব গরম সৌদি আরবে তারউপর পরণের শার্টটা ভিজে গিয়েছিল। এক অসস্তিতে পড়ে গিয়েছি মনে হচ্ছিল কিন্তু কেউ খেয়াল করার নেই!

ক্লান্ত লাগলেও কেউ মায়ের মত বলেনা একটু জিরিয়ে নে বাপ। ক্ষুধায় ছটফট করলেও বোনটির মত কেউ বলেনা ভাই আয় কয়েকটা খেয়ে নে! বাবার মত কেউ বলেনা রাত দশটা বেজে গেছে এর আগেই বাড়িতে তোমায় দেখতে চাই!

সেই সকালে ঘুম থেকে উঠি রাত বারোটায় ঘুমোই। প্রতিদিন একই কাজ একই রুটিন ভাল্লাগেনা আর। দেশে মায়ের খানা বানানো দেরি হলে চিল্লাচিল্লি করতাম কিন্তু কি দুর্ভাগ্য এখন আমি ___!!

ডিউটি শেষে রুমে এসে খানা না বানালে না খেয়ে থাকতে হয়। আবার খানা ভালো হয়নি এটাও কাউকে বলার জো নেই।

মনে হয় প্রতিটি মানুষ এটাকেই নিঃসঙ্গ প্রবাস জীবন বলে!!
যেখানে ভালোবাসাহীন এক পৃথিবী। বুঝতে পারছি বললে ভুল হবে হাড়ে হাড়ে ঢেঢ় পাচ্ছি! আসলে আমার পরিবার আমাকে শাষন যেটা করেছে সেটা শাষন নয় আমাকে ভালোবেসেছিলেন তারা। আমার খেয়াল রাখতেন ঘরের প্রতিটি সদস্য। সেখানে তখন শাষনের মত মনে হলেও এখন তা ভালোবাসার মতোই মনে হয় শুধু সময়ে বুঝতে পারলাম স্বজনদের ভালোবাসাতেই বেচেঁ ছিলাম।।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×