somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতারণার শিকার হওয়া সৌদি আরব প্রবাসী এনায়েত মোল্লা আকুতি...।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু কিছু কষ্ট আছে যাহা বলার ভাষা থাকেনা। তার পরেও আপনাদের কাছে কেনো জানি বলতে ইচ্ছে করছে, কেনো জানি আপনাদেরকে খুব বিশ্বাস হচ্ছে।
তাহলে শুনুন, আমি আজ থেকে চার বছর আগে সৌদি আরব এসেছি। আমার দালাল ছিলো ঢাকার, তখন আমি ঢাকা কাজ করতাম, দুমাস হয়েছে এই দালালের সাথে পরিচয়, সে আমাকে খুবই ভাল বাসতো, আমিও তাকে শ্রদ্ধা করতাম। একদিন সে আমাকে বললেন,এনায়েত, আমার ভাই একটা ভিসা পাঠিয়েছে সৌদি আরব থেকে, খুব ভালো ভিসা, টাকাও কম, তুমি আপন জন তাই তোমাকে বললাম। আমি তার কথা মতো আর্জেন্ট এম আরপি (ডিজিটাল) পাসপোর্ট বানালান, পাসপোর্ট বানানোর পর ১৫দিনের মধ্যেই আমাকে সৌদি আরব পাঠিয়ে দিল। সৌদি আরব এয়ারপোর্ট থেকে একটি লোক আমাকে রিসিভ করলেন, সে আমাকে বললেন, আপনার পাসপোর্ট আমার কাছে দিন, ইকামা বানানো লাগবে, আমি দিয়ে দিলাম। দুইদিন পর আমাকে নিয়ে সে একটি অফিসে গেলেন, আমাকে বললেন তুমি এখানে ধারাও আমি একটু ভেতর থেকে আসি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঐখানেই ধারিয়ে রইলাম কিন্তু সে আর এলোনা। এদিকে সন্ধ্যা পেরিয়ে রাত হয়েগেছে। পকেটে রিয়ালও নেই, ছিল বাংলার দুইশত টাকা আর চোখ ভরা জল। মানিব্যাগ ঘাটাঘাটি করে মামাতো ভাইয়ের নাম্বার পেলাম, নাম্বার হাতে নিয়ে বসে বসে কান্না করছিলাম, এমন সময় এক বাংলাদেশী ভাই আমার কাছে এসে জিজ্ঞেস করলো আমি কেনো কান্নাকাটি করছি, বাংলাদেশী ভাইয়ের সাথে কিছু কথা শেয়ার করলাম সে আমাকে শান্তা দিলো, তার তার কাছথেকে মোবাইলটা নিয়ে মামাতো ভাইকে ফোন দিলাম, কিছুক্ষণ পরেই ভাই এসে আমাকে নিয়ে গেলো। ভাইয়ের কাছে থেকে একবছর কাজ করলাম। হঠাৎ একদিন শুনলাম অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে সৌদি সরকার। কিন্তু কিভাবে বৈধতা পাবো আমি, আমারতো কিছুই নেই, আমাকে কিভাবে যে সৌদি আরব এনেছে ঐদালাল তাইতো জানিনা। বাংলাদেশী বিভিন্ন ভাইদের সাথে এব্যাপারে আলোচনা করতে করতে এক পর্যায় দেখা হলো লেবার সাপ্লাইয়ার এক বাংলাদেশী ভাইয়ের সাথে, আমার সব কথা তার কাছে খুলে বললাম, সে বলল বৈধ করা যাবে, টাকা লাগবে ২৫হাজার রিয়াল। কোনো কুল কিনারা না পেয়ে রাজি হয়ে গেলাম। ভাইবন্ধুদের কাছ থেকে টাকা ধারদেনা করে পুরো ২৫ হাজার রিয়াল তার হাতে তুলে দেই। কয়েক দিন পরেই, কোথা থেকে একটি পাসপোর্ট এনে ঐ পাসপোর্ট দিয়ে আমাকে ইকামা বানিয়ে দিলো। সব অতিত ভুলে গিয়ে টেনশন ফ্রি ছিলাম এই ভেবে যে আর যাইহোক বৈধ হতে পেরেছিতো।

ইদানীং একটুআধটু ফেসবুক চালাই, তো হঠাৎ চোখে পড়ল আপনাদের এই পেইজ আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশী পেইজে লাইক দিয়ে ডুকতেই প্রবাসীদের জন্য "সতর্কতা মুলুক পোষ্ট" দেখলাম, পুরোটা পড়ে আবার চিন্তায় পড়ে গেলাম, হায় হায় আমি যেই পাসপোর্ট দিয়ে কফালা হয়েছি সেটিতো হাতে লেখা পাসপোর্ট! আপনাদের করা বিভিন্ন পরামর্শ মুলুক পোষ্ট পড়ে ও পাশেপাশের লোকজনের পরামর্শে বাংলাদেশ এম্বাসিতে গিয়ে নতুন করে ডিজিটাল পাসপোর্ট করার জন্য ফরম জমা দেই, ফরম জমা ঠিকি নেয় কিন্তু ফিঙ্গার দেয়ার সময় যত ঝামেলা! ফিঙ্গার ছাপ দিলেই আগের পাসপোর্ট ভেসে উঠে, যেটা নিয়ে আমি প্রথম সৌদি আরবে প্রবেশ করি। এম্বাসি কর্তৃপক্ষ সোজা না করেন, যে এটা কোনো ভাবেই করা সম্ভব নয়। তখন আমার মাথায় জেনো আসমান ভেঙে পড়ল। আমি হাল না ছেড়ে সৌদি আরবে বাংলাদেশী দুইটা এম্বাসি ও বিভিন্ন মোবাইল টিমের কাছে ঘুরতে থাকি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না।

বিঃদ্রিঃ এনায়েত মোল্লা সাহেব পরামর্শ চেয়েছেন সবার কাছে???
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:০৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×