somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্ধের লাঠি আর ক্লাশ এইট পড়ুয়া নাজমুস সাকিব।

০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্ধের লাঠি আর ক্লাশ এইট পড়ুয়া নাজমুস সাকিব।

নাজমুস সাকিব তখন ক্লাস সিক্সে পড়ছিলো। ঐ সময় তার প্রতিবেশী অন্ধ আঙ্কেলকে দেখে সাকিবের ভাবনা আসে তাকে লাঠি ছাড়া চলাফেরা করানো যায় কিনা। এতটুকুন ছেলে, যখন তার গেম নিয়ে ব্যস্ত থাকার কথা, তখন সে ইলেকট্রনিক্স নিয়ে পড়তে লেগে যায়, কদিনেই তৈরী হয়ে গেলো একটি ডিভাইস, সাকিব যার নাম দিয়েছে 'স্মার্ট কন্ট্রোলার গ্লাস।'

ভিডিওতে দেখুন সাকিব দেখাচ্ছে, কি ভাবে একজন দৃষ্টিহীন মানুষ তার যন্ত্রটিকে চোখে লাগিয়ে বাধা গুলিকে বীপ শব্দ দিয়ে বুঝতে পারছে। ১৮০ ডিগ্রী এঙ্গেলে কয়েকটি সেন্সর বসিয়ে ডিভাইসটি তৈরী হয়েছে, অনেকটা গাড়ি পার্ক করার সেন্সরের মতো, সেটিরই একটি মিনিয়েচার ভার্সন বলা যেতে পারে। এটি ব্যবহার করলেও দৃষ্টিহীন ব্যক্তিটির সম্ভবত লাঠি ব্যবহার করতে হবে উচু নিচু বোঝার জন্যে। সাকিব তার গবেষণা চালিয়ে যাচ্ছে তার আবিস্কারকে পূর্ণাঙ্গ রূপ দিতে।

বাংলাদেশে ক্ষুদে বৈজ্ঞানিকদের শ্রেষ্ট পুরস্কারটি নাজমুস সাকিব পেয়েছে এবছর, আর পেটেন্ট হয়েছে তার আবিস্কারটি। সৌদি আরবের 'দি সেনটেনিয়াল ফান্ড' সাকিবকে পুরস্কৃত করে, ইয়ং এন্টারপ্রেনিয়ার হিসাবে গত ৩রা নভেম্বর রিয়াদে। পুরস্কারের পরিমান ১৫ হাজার রিয়াল।

গতকাল সন্ধ্যায় রিয়াদে রাষ্ট্রদূত গোলাম মসিহ তার বাসভবন 'বাংলাদেশ হাউজে' প্রবাসী আর সৌদিদের আমন্ত্রণ জানান সাকিবকে পরিচয় করিয়ে দিতে। এন্টারপ্রেনিউরিয়াল আন্দোলনের একজন প্রবক্তা সোহায়েল চৌধুরী, রিয়াদ দুতাবাসের ইকোনমিক কাউন্সিলর ডাক্তার হাসান আর সৌদি আরবের দি সেনটেনিয়াল ফান্ডের ডক্টর আব্দুল আজিজ আল মোতাইরী ফেসবুকের মাধ্যমে সাকিবের আবিষ্কার নিয়ে যোগাযোগ করেন। তার ফলাফল হচ্ছে এই বাংলাদেশী মেধাবী আবিষ্কারকের আন্তর্জাতিক স্বীকৃতি। প্রিন্স আব্দুল আজিজ বিন আবদুল্লাহ, সৌদি আরবের ডেপুটি ফরেন মিনিস্টার বিশ্বের নব্য উদ্যোক্তাদের এভাবে স্বীকৃতি দিয়ে থাকেন তার ফিলান্থ্রপিক সংস্থা 'দি সেন্টিনিয়াল ফান্ডের' মাধ্যমে। ২০১৩ সনে তিনি নোবেল লরিয়েট ডক্টর ইউনুসকে গ্লোবাল এন্টারপ্রেনিউয়ার পুরস্কারটি দেন।

বাংলাদেশে এখন ৩ জন সাকিব, যাদের নাম আন্তর্জাতিক পরিমন্ডলে ছড়িয়ে পড়ছে,-- একজন ক্রিকেট খেলেন, একজন কোরানুল করিম তেলওয়াত করেন, আর একজন অন্ধকে পথ দেখাতে চান।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×