
একটা কথা মনে রেখ মনে রেখে ময়লা
ভালবাসা যতই কর ফলাফলটা কয়লা।
একাত্তরে বন্ধু ছিলে আজও ভাবি তায়
তবু কেন কথায় কথায় মওকা তোমার চায়?
বন্ধু তোমার মওকার মূল্য কত হতে পারে!
একবারও কি ভাবলে তুমি চোখ বন্ধ করে?
ষোল কোটি হাত তুলেছে সবাই এক মত
অষ্ট্রেলিয়ার জয় চেয়েছে একটাই শপথ।
এবার তবে নাওগো বিদায় সসম্মানে
এবার তবে পাওনি মওকা ভাম্পায়ার কিনে।
একাত্তরের যে মালাটা গেঁথেছিলাম হায়!
সেটা আজ বাধ্য হয়ে দিলাম গরুর গলায়।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






