শত্রু হোক মিত্র হোক
চাইনা আর লাশ পড়ুক।।
*********************************
কত লাশ ভেসে গেছে
কত লাশ আগুনে পুড়েছে
শকুনে টেনেছে কুকুরে টেনেছে
শান্তি আসেনি বেড়েছে দুখ।
*********************************
শত্রু হোক মিত্র হোক
চাইনা আর লাশ পড়ুক।।
*********************************
চাইনা অস্ত্রের ঝন ঝনানি
চাইনা আর হানা হানি
চাইনা আর লাশের খনি
যুদ্ধের দামামা বন্ধ হোক।
*********************************
শত্রু হোক মিত্র হোক
চাইনা আর লাশ পড়ুক।।
*********************************
চাইছি সবার চেতনা হোক
চাইছি আবার শান্তি আসুক
চাইছি সবাই স্বপ্নে ভাসুক
রাম রহিমে বন্ধু হোক।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৫ সকাল ৯:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






