
বাঁশের বহর যাচ্ছে কোথায় কিসের এতো কাম-রে?
কিসের এতো তাড়ারে ভাই একটু না'হয় থামরে।
কে শুনেগো কার কথা যাচ্ছে বাঁশ বহরে বহর
মুলি বাঁশ তল্লা বাঁশ হরেক বাঁশে পুরছে শহর।
খেলার সাথে বাঁশের যোগ আছে নাকি নাই জানা
শুনলাম আজ খেলা আছে বাঁশ কি তবে দেবে হানা!
আমি বাপু ওসবে নেই বাশেঁর গিরায় চোট লাগে
ওই যে দেখো বাঁশের ভয়ে খেলা ছেড়ে দল ভাগে।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৫ দুপুর ১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



