রোদেলা তুই মেঘলা দিনের সাথী
কিংবা যখন ঘুম আসেনা রাতি।
ঘুম ঘুম চোখে লেপ মুড়ি দিয়ে ভাবি
সব্বাই চমকে দিয়ে আমার সাথেই যাবি।
রোদেলা তুই গুন গুন গুন গানে
খোপার ক্লিপ খুলবি যখন স্নানে।
জানলার ওপাশ ডালিম গাছের ফুলে
ভাবনার জালে আমাকেই নিবি গুলে।
রোদেলা তুই লোড শেডিং এর রাতে
পড়তে বসে মন থাকবেনা তোর সাথে।
মোমের আলোয় নিবি একচোট হেসে
লিখবি চিঠি আমায় ভালোবেসে।
রোদেলা তোর চিঠিটা ডাক বাকসে
হয়নি জমা খাচ্ছে কোথায় ঘুরপাক সে।
বইয়ের ভাঁজে লেপ্টে আছে নাকি
আমি সেই চিঠির অপেক্ষাতেই থাকি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


