
চাইছি তুমি শিশু থাকো জানি হবার নয়
একটু একটু করে জানি বেড়ে উঠতে হয়।
মন যে আমার আকুল হয় বাবা ডাক শুনে
কবে হবে দেখা আবার যাচ্ছি দিন গুনে।
হয়তো তুমি রেগে আছো সবার মতো নয়
সবাই যখন বাবা ডাকে তোমারো ইচ্ছে হয়।
এইতো আমি ছুটি পেলে মাস ছয় পরে
দেখে নিও চমকে দেব আসব যখন ঘরে।
তোমার যত খেলনার বায়না কিনে রাখা আছে
ছুটি পেলেই উড়ে যাবো শোনামনির কাছে।
চাইছি তুমি শিশুই থাকো জানি হবার নয়
একটু একটু করে জানি বেড়ে উঠতে হয়।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




