
জোর করে হয়না প্রেম মন পাওয়া যায়না
জোর করে দিলে ঘুষ কে আর খায়না!
জোর করে ঘষে দিলে উঠে যায় রংটা
মুখে দিয়ে ফাউন্ডেশান মিরু দেখায় ঢংটা।
জোর করে দিলে খিল ঘরে ঢোকা যায়না
জোর করে খেতে দিলে বলতে হয় চাইনা।
জোর করে বল যদি দেবে নাকি! দাওনা
মিরু তখন ভাব নেবে অন্য কোথাও যাওনা।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




