
শিশুরা উঠুক বেড়ে শিশুদের মতো করে
বুড়োর চিন্তা চাপিয়ে দিওনা ছোট্ট শিশুর পরে।
পিঠের স্কুল ব্যাগটা শিশুর চাইতে ভারী
একটু এদিক সেদিক হলে মহা কেলেংকারি।
তোমরা যখন ছিলে সেই শিশুদের মতো
বল দেখি কয়টা বই কাঁধে নিতে হতো!
হাটে মাঠে ঘুরে ফিরে কি আসনি ঘরে
তবে কেন ভয়ে মরছ এমন করে।
শিশুদের দাও ছেড়ে নিওনা তাদের পিছু
খেলতে খেলতে বলতে শুনতে শিখবে সব কিছু।
দেখে নিও একদিন সেই শিশুটাই হবে
তোমাদের চাইতে অনেক বড় জব্ধ হবে তবে।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



