
ছাড়বনা গরুটা রেখেছিতো ধরে
দেখি এবার কোরবানটা কর কি করে!
ছেড়ে দাও দাদাভাই বল কি চাও
মুক্ত বাজার, ট্রানজিট মন ভরেনি তাও?
সে-তো অনেক আগের খাওয়া নতুন কি আছে
ক্ষিধেয় মাথা ভন ভন পেটে বিড়াল নাচে।
রাতদিন খাই খাই কাজ কি নাই আর?
তুই বান্ধব হয়না বদল বাংলাদেশ সরকার।
তাই নাকি ভুলেই যাই থাকেনাতো মনে
নেবার বেলায় ষোল আনা দিতে চায় কোন জনে!
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



