
কিছু কবিতা আর কিছু চিঠি
একটা চিরকুট সম্পর্কের ইতি।
তারপর জানিনা আর কে কোথায়
আর আমি ঘুরপাক খাই মাঝরাস্তায়।।
কিছু গান আর কিছু স্মৃতি
কিছু অনুভূতি আর কিছু বিস্মৃতি।
তারপর সবকিছু তালগোল খায়
আর আমি ঘুরপাক খাই মাঝরাস্তায়।।
কিছু সময় আর কিছু দুঃসময়
কিছু কথা আর বলার নয়।
খোলা আকাশ যার প্রান্তসীমা নাই
আর আমি ঘুরপাক খাই মাঝরাস্তায়।।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



