
বৃষ্টির জলে থমকে আছে ঢাকা
চলছেনা কার বাস কিংবা তিন চাকা
সুমাইয়ার কোমরে আফসানার বুকে
ডুবে আছে পানিতে বিষাদ চোখেমুখে।
কাকাবাবু ভেবেছিলেন হেটেই যাবেন ঘরে
জুতো জোড়া হাতে নিয়ে ছাতাটা ধরে
পানিতে সমতল যায়কি পথ দেখা
ভাংগা রাস্তায় পড়ে খায় ভ্যাবাছেখা।
চারতলার গ্রীল ধরে সুমন, সুষমা
দেখে দেখে ভাবছিল পদ্মা, সুরমা
ঝপ করে দেয় ঝাপ তোকাইয়ের দল
দরিয়ার পানিতে খেলে ফুটবল।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



