ছুটির দিনে বৃষ্টি আসে কেন?
তাদের কোন ছুটি নাই যেন
টুম্পার মনে প্রশ্ন কিলবিল
শুনে সবাই হাসে খিলখিল।
ছুটির দিনে আহারের নেই ছুটি
সকাল বেলার কলা পাউরুটি
তাদেরওতা ছুটি থাকা চাই
বলল হেসে টুম্পার দুলাভাই।
টুম্পা ভাবলো তাইতো ঠিক তাইতো
শুক্রবারে সবার ছুটি নাইতো!
কাজের বুয়ার সেদিন কাজ বাড়ে
মেহমান যখন দুয়ারে কড়া নাড়ে।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



