
সুরজ্ঞিতের লেজতো নেই বিড়াল কেন বলে
তারতো আছে দুইটা পা মানব মতোই চলে।
তার মুখটা চলতে দেখি কথার ফোটে খই
তবু কেন আমরা তাকে কালো বিড়াল কই?
আযম যখন বস্তা খোলে ছিল টাকার নোট
সেই টাকাতে ব্যাবসা করে সুরঞ্জিতের পুত।
এতক্ষণেই ঢুকল মাথায় কোথায় অন্ত্যমিল
কালো বিড়াল বস্তার ভেতর হাসছিল খিলখিল।
বোকা আযম জানতো যদি নীতির এমন ঠেলা
বিড়াল নিয়ে খেলতো কি আর অন্ধ রাতের বেলা!
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



