
ছিল তার অঢেল টাকা তবুও সুখ ছিলনা
চাইছিলো আরো আরো যদিও কম ছিলনা।
দাদনে ঢালছিল সে আসলে ঝোঁক ছিলনা
হাঁপানির ভাবটা ছাড়া তেমন আর রোগ ছিলনা।
খরচের হিসেব কষে বিয়েটা করছিলনা
না পেরে করল যখন সংসারে মন ছিলনা।
বউটা তার গুণবতি গুণের আর শেষ ছিলনা
কিসের এক মোহ ঢেলে কাছে আর ঘেষছিলনা।
বউটা যে দিব্যি দিল কিছুই যখন খাচ্ছিলনা
সূদকারবার ছাড়তেই হলো নইলে বউ মানছিলনা
দু'দিনেই সে বদলে গেল যদিও চাচ্ছিলনা।
বউটাও যে তেঁদর ভীষণ উপায়তো আর ছিলনা।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


