
পাখিরা ফিরে আসুক নীড়ে
পাখায় দিনের ক্লান্তি
বুকে, পালকে রোদের ঘ্রাণ
আরেকটা ভোরের প্রত্যাশা নিয়ে
পাখিরা ফিরে আসুক।
রাতের নিরবতা, জোৎস্নার জোয়ার
মৃদু হাওয়া, রূপসি চাঁদ, ভালবাসার ওমে
কেটে যাক আরেকটি রাত।
ভোরে মেতে উঠুক নতুন গানে
সুরে জেগে উঠুক প্রাণ
ধুয়ে যাক, মুছে যাক, নুইয়ে পড়ুক
যত অনিয়ম, কালো কুৎসিত।
পাখিরা ফিরে আসুক নীড়ে
স্বপ্নটা বুকে নিয়ে আগামীর।
-
উৎসর্গ : নিরাপদ সড়ক চাই এর ক্ষুদে আন্দোলনকারীদের প্রতি
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


