১.
তরকারীতে লবণ কম পানসে
খেতে বসে পাকনা চুল পান সে
খুঁজে পেলে মাকড়ি
ছুড়ে ফেলে চাকরি
বউয়ের কামায় ঠ্যাং তুলে খান সে।
২.
মশা বলে মাছিরে
আয় চল নাচিরে
শূণ্য হাড়ি
ঢোলে বাড়ি
চাচা কিলায় চাচিরে।
৩.
এরশাদের জোয়ালে
রওশনের চোয়ালে
কর চাষ
হবে নাশ
গণতন্ত্র ছোয়ালে।
৪.
লবণের দগ বাড়ে যত বলে কম দে
বউ আর শ্বাশুড়ি লেগে থাকে দ্বন্দে
দিন যায় রাত যায়
শুরু আছে শেষ নাই
সমাজটা পঁচে যায় সিরিয়াল গন্ধে।
৫.
পড়ালেখায় সবার সেরা নাম তার জয়
মা বলে এমন ছেলের তুলনা কি হয়?
অংকের খাতাটা
উল্টিয়ে পাতাটা
তিন থেকে দুই গিয়ে রইল বাকী ছয়।
৬.
রাজনীতিতে রওশন কী করে?
প্রশ্নটা করেছিলাম ভুল করে
তেড়ে আসে এরশাদ
নেই আর সেই স্বাদ
হেচকা টানে বুড়ির চুল ধরে।
৭.
ফুটবল গোল তায় যত মারো লাথি
ঘুরেঘুরে যায় দূরে নেই মাতামাতি
বল ভেবে কিপারে
বুকে টানে নিপারে
কুমড়ার চাপে পড়ে পিপড়ার প্রাণঘাতি।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



