somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অণুগল্পের নামে হাবিজাবি

১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অণুগল্প গ্রুপ লিংক Anugolpo

অণুগল্প শব্দটা শুনে মনে মনে প্রশ্ন জেগেছিল কাকে বলে অণুগল্প? প্রথমে ভেবেছিলাম আকারে ছোট হলেই অণুগল্প বোধয়। চেষ্টাও করেছিলাম ছোট আকারে দু'চারটা গল্প লেখার। কিন্তু মনের মাঝে খচখছানি যায়নি। ছোট আকারে গল্প লিখে শিরোনামে অণুগল্প লিখে দিলেই কি সেটা অণুগল্প হচ্ছে!!

পরে ঘাটাঘাটি করে যা বুঝলাম আকারে ছোট হলেই সেটা অণুগল্প নয়। অণুগল্প ভিন্ন জিনিস। আবার লেখার চেষ্টা করলাম। অণুগল্প লিখতে গিয়ে দেখলাম কবিতা হয়ে যাচ্ছে, ওটাকে ঠিক অণুগল্প বলা যাবেনা।

আরো খুঁজতে লাগলাম অণুগল্প কী? হুম। খুঁজতে খুঁজতে যা পেলাম সেটা হল :

১) আকারে ছোট হলেই অণুগল্প বলা যাবেনা

২) অণুগল্প লিখতে গিয়ে অনেকে কবিতা লিখে ফেলেন কিন্তু অণুগল্প ঠিক হয়ে উঠেনা

৩) ছোট গল্প অণুগল্প নয়। ছোট গল্পে একটা ধারাবাহিকতা থাকে, অনেক সময় আগেই বুঝা যায় কোন দিকে যাচ্ছে এবং সেভাবেই শেষ হয়। কিন্তু অণুগল্পের শেষটা বেশীরভাগ সময়ে ধারাবাহিকতা রক্ষা করেনা।

৪) একটা স্বার্থক অণুগল্পে দেখা যায় শেষ লাইনটা দিয়েই গল্পের শুরু। যেখানে লাইনটা শেষ হল সেখানেই পাঠকের চিন্তা শুরু। অনেক সময় পাঠক শুরুতে ধরতে পারেনা অণুগল্পকে, শেষ লাইন পড়া শেষ হলেই সে বুঝতে পারে প্রথম লাইনগুলো যেন।

৫) সাদামাটা ভাবে পড়লে অনেক সময় অণুগল্প বুঝা যায়না বা ধরা দেয়না, সেক্ষেত্রে বেশ কবার পড়তে হয়।

বিশেষ কিছু লিখলামনা আর। কথাগুলো তুললাম একারণে যে, অণুগল্পে আমার বিশেষ আগ্রহ আছে এবং এই ব্লগে কিছু কিছু অণুগল্প পোষ্ট হচ্ছে। সেগুলো কেবল শিরোনাম অণুগল্প। ভেতরে গল্পতো নেইই, কোন একটা স্বাভাবকি ঘটনার বর্ণনা মাত্র। এমনকি গল্পেও ফেলা যাবেনা সেসব। সেই লেখক বা লেখার প্রতি আমার কোন রাগ অনুরাগ বিরাগ কিছুই নেই। আমি শুধু অণুগল্পের স্বার্থে এবং যারা অণুগল্প লিখতে আগ্রহী তারা যেন এসব বর্ণনামুলক লেখাকে অণুগল্প ভেবে নিজেরা লিখতে না বসেন।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৪
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×