somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রবাসী বনাম পুলিশ আর গালাগাল সংস্কৃতি

২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের একটা ভয়ানক রোগ আছে, সেটা হল ছাগলের পাল, কোন একটা কথা প্রতিষ্ঠিত হয়ে গেলে সেটার আর কালো দিকটা আমরা দেখিনা। দুনিয়া উল্টে গেলেও না। এবার আসুন একটু ব্যাখ্যা করি।

১) পুুলিশ যে কথাটা বলেছে সেটা বলার অধিকার রাখেনা, কারন পুলিশ আর জনবন্ধু নেই।

২) পুলিশ যা বলেছে সেটা সর্বাংশে মিথ্যে নয়। সে স্কুলের মেয়েদের বুঝিয়েছে। তারা যেন অল্প বয়সে বিয়ে করতে বাধ্য না হয়, বিদেশী ছেলে হলেও যেন হা বলে না দেয়, কারন পুলিশ তার অভিজ্ঞতায় দেখেছে ছেলে বিয়ে করে চলে যায়, বউ অসহায় হয়ে থাকে শ্বশুর বাড়িতে, অথচ তার থাকার কথা ছিল স্বামির সংস্পর্শে।

৩) পুলিশ প্রবাসীদের নিয়ে মন্তব্য করেছে কিন্তু তেলে বেগুনে যারা জ্বলে উঠেছেন তারাই অপরাধটা করেন (মধ্যপ্রাচ্য, মালয়শিয়ান প্রবাসীরা) অথচ রেমিটেন্স আনে বলে তারা ধোয়া তূলশি পাতা হয়ে যাবেনা, তারাও অন্যায় অন্যায্য করতে পারে সেটা মাথায় রাখতে হবে। তারা বিয়ে করে বউ রেখে বছরের পর বছর বিদেশে কাটিয়ে দেয়, অথচ একটা অল্প বয়সের নারীর সাথে বেইমানি করা হয় সেটা মাথায় ঢুকেনা। নারী হয়ে ভাবতে শিখতে হবে কোন মানসিক নির্যাতনের উপর দিয়ে যায় একজন নারী সেই মুহুর্তে।

৪) পয়সা আছে তায় হুট করে বিয়ে করে আবার চলেও যাচ্ছে হুট করে, কিন্তু তখন একজন নববধূর মনস্তাত্তিক ও শারিরীক অবস্থা বোঝার মানসিকতা গড়ে উঠেনি আমাদের সমাজে। প্রবাসীরাতো একদমই না, তারা সেটা বুঝে থাকলে যেভাবে ফেইসবুকে অকথ্য ভাষায় গালাগালি করেছেন আর তাতে আপনাদের শিক্ষা ও পারিবারিক মানটাযে কোন পর্যায় এর সেটা বুঝতে কষ্ট করতে হয়না।

৫) আমাদের বর্তমান প্রজন্ম এর একটা প্রবণতা হলো গালাগালি করা, নিজের মতের একটু বিরুদ্ধ হলেই মা বোন তুলে যে ভাষায় গালাগালি করে আমার সন্দেহ হয় আমরা কোন জাতি, বাঙ্গালি জাতি এতো নোংরাভাবে গালাগালি করতে পারে সেটা নিশ্চিত আগে ছিলনা। এবার প্রবাসীর সেই গালাগাল করে প্রমাণ দিল তারাও পিছিয়ে নেই। আপনারা যে হারে ও ভাষায় গালাগাল দিলেন সেটা দেখে একজন সুস্থ্য পরিবার কী করে আপনাদের সাথে সম্পর্ক করবে সেটাও একটু ভাবার বিষয়, প্রবাসী ইস্যুটা বাদ দিয়ে গালাগাল ইস্যুটা ভাবলেইতো কোন পিতা তার কন্যাকে আপনাদের হাতে তুলে দিবেনা।

৬) ইসলাম কী বলে এ ব্যাপারে, একজন নব বিবাহিত স্বামী তার স্ত্রীকে রেখে কতদিন বা মাস বা বছর প্রবাসে থাকতে পারবে সেটা নিয়ে কেউ আলাপ তুলছেনা, ইসলাম যদি সেটাকে নিরুৎসাহিত করে তাহলে কী ইসলামকে গালাগাল করবেন? আপনারাতো সারাক্ষণ ভালভাল কথা, কোরান হাদিস কপি পেষ্ট করে ফেইসবুকে থাকেন।

৭) যারা ইসলামি শিক্ষিত এবং প্রবাসী, তারাও পুুলিশ এর ভিডিওটা শেয়ার করে মনের ঝাল মিটিয়েছেন কিন্তু এ ব্যাপারে ইসলাম কী বলে সে ব্যাপারটা এড়িয়ে গেছেন। আামি এমন একজনের ওয়ালে কমেন্ট করাতে আমাকে মা বোন তুলে গালি দেয়া হয়েছে আর তার প্রত্যুত্বরে পোষ্ট দাতার হাসির ইমো রিপ্লাই পেয়ে আমি আমার কমেন্ট মুছে দিয়েছি।

৮) আমি নিজেও প্রবাসী, ব্যাপারগুলো আমি নিজেই ফেইস করছি প্রতিনিয়ত, আমার ওয়াইফ তার যখন খুব খারাপ লাগে তখন বলে উঠে ও ওর মা বাবাকে ক্ষমা করবেনা, কেন প্রবাসী স্বামীর কাছে মেয়ে বিয়ে দিল, এগুলো বাস্তবতা, এগুলো আসল কথা, এসব এড়িয়ে রেমিটেন্স যোদ্ধা তায় তারা যেটাই করবে সেটা সঠিক এমনটা ভাবা ছাগলের পাল এর ব্যাপার হবে।

৯) পুলিশ সাহেব আরো যেটা ইংগিত দিয়েছে সেটা হল, তারা পুলিশ, তাদের কাছে নালিশ আসে এবং সেই অভিজ্ঞতায় সে বুঝে যে, স্বামী বিদেশ যাবার পর স্ত্রী তার শ্বশুর বাড়িতে নিগৃহিত হয়, কিন্তু সেটা প্রকাশ করতে পারেনা, আর আমাদের সমাজ এখনো পুরো সুস্থ্য হয়ে উঠেনি, এমনকি শিক্ষিত পরিবারেও যৌতুক নিয়ে ঝামেলা হয়, প্রবাসীদে স্ত্রীদের ক্ষেত্রেও এটার হার কম নয়, সেই আলোকে পুলিশ কথা বলেছেন, এবং বলেছেন জোর করে বিয়ে দিতে চাইলে যেন তাদের ফোন করা হয়, তারা ব্যাবস্থা নেবে। পুলিশের গ্রহণযোগ্যতা নেই বর্তমানে তায় তার বিরোদ্ধে সবাই লেগেছে কিন্তু বিষয়টা এতো হালকা নয়, তিনি যা বলেছেন সেটা সত্যতা আছে, আমাদের শুধু মনযোগ দিয়ে ভাবতে হবে। একজন নারীর অবস্থান থেকে চিন্তা করতে হবে।

১০) সবশেষে বলতে চাই, রেমিটেন্স যোদ্ধা বলেই তারা যেটা করবে সেটা শুদ্ধ হয়ে যাবেনা, তারা গালাগালিও করলেও সেটা মেনে নিতে হবে, তারা বউ ফেলে বিদেশ চলে আসলেও তাদের সাথে বৈবাহিক সম্পর্ক করতে হবে এমনটাতো নয়, তারা যোগ্যতার বলে বিয়ে করবে , পুলিশ অন্যায্য বলে থাকলে প্রতিবাদ হোক, যুক্তির যুদ্ধ হোক, গালাগালির প্রতিযোগিতা হয়ে আপনারা নিজেদের মানটা মাটির নিচে কেন নামাবেন?
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

×