
পড়ল মনে দশ টাকায় চালের কথা আজ
দেবে বলে দেয়নিতো আর বাঙ্গাল মহা রাজ।
দুঃখ যাদের মনের ভেতর তুষের আগুণ জ্বলে
সেই আগুণে প্রলেপ হবে ঢাবি আসুন চলে।
এক সমুচা, এক সিঙ্গারা, এক কাপ চা
চপও পাবি দশ টাকায় খারে পাগল খা।
কোথায় পাবি দশ টাকায় এতো পদের খানা
কেউ দেবেনা ডাকলে তাকে চাচা, মামা, নানা।
ছাত্র শিক্ষক কেন্দ্রে এসো, দশ টাকায় খাবে
কোথায় বলো এমন সুযোগ, কোথায় এমন পাবে।
গর্বে ভিসির বুক ফেটে যায় গিনিস বুকের খাতায়
নামটা তাহার আসে যদি ঢুকল এবার মাথায়।
ভাবছে এবার ফ্রি দেবে তেলের শিশিটাও
দশ টাকায় খাবার শেষে মালিশ হবে ফাও।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


