somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ শ্রাবন্তির জন্ম দিন

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটু আগে ফেইসবুকে মা কন্যার একটা ছবি পোষ্ট করে দোয়া চাইল আফসানা আমহেদ। শিরোনাম ছিল আমার কন্যা শ্রাবন্তির জন্য দোয়া করবেন, আজ তার জন্মদিন।

ছবিটা শালিন, পোশাকে একটা ইসলামি ভাবধারার ভাব আছে। মা বসে আছে সোফাতে আর সোফার হাতলে বসে আছে শ্রাবন্তি।

আফসানা আহমেদকে আমি চিনিনা, আমার ফ্রেন্ড লিষ্টেও নেই। তবুও আমি বিষয়টা দেখলাম কেননা আমার ফ্রেন্ড লিষ্টে আছে এমন কেউ যার সাথে আফসানা আহমেদের ফেইসবুক সংযোগ আছে। সে লাইক কমেন্ট দিয়েছে তায় সেই সুত্রে আমার কাছেও চলে এলো জন্ম দিনের দোয়া চাওয়ার আহ্বান।

নিমিষেই দোয়ায় ভরে গেল। মোটামোটি সবার কমেন্ট এর সারমর্ম হলো মা মনিকে অনেক অনেক দোয়া, জীবনে সাফল্য অর্জন কর আল্লাহর কাছে এই ফরিয়াদ।

কিছু ফিমেল আইডি থেকে কমেন্ট এলো অনেক সুইট লাগছে মা মেয়ে দু'জনকেই।

ঘন্টা দু'য়েক এর মধ্যে দেখলাম লাইক আর কমেন্ট এর মধ্যে একটা ভাল কম্পিটিশান চলছে, কমেন্ট পরেছে তেত্রিশ আর লাইক সাতচল্লিশ। সাধারণত লাইক অনেক বেশী থাকে, কিন্তু এই পোষ্ট এ কমেন্ট এর অবস্থান ভাল।

এটা হলো ইসলামি ফেইসবুকিং। পোশাক আশাকে শালিনতা আছে, দোয়া চাওয়া হচ্ছে, সবাই মাশেআল্লাহ বলছে, খুব সুন্দর আর মধুর একটা আবহাওয়া। সকলের উচিত ইসলামি ফেইসবুকিং করা।

আমার হঠাৎ কী মনে হলো যারা লাইক কমেন্ট দিল তাদের সম্পর্কে জানতে চাইল মন। ঘুরে আসলাম সেসব প্রোফইল যারা লাইক কমেন্ট করেছে। কমেন্ট যারা দিয়েছেন তাদের অবস্থান ভালই, তারা ইসলামি ফেইসবুকিং না করলেও শালিন ফেইসবুকিং করেন বলে ধারণা হল তাদের প্রোফাইল দেখে।

তবে যারা লাইক আর হার্ট চিহ্ন দিয়েছে সেখানকার চিত্রটা কিছুটা ভিন্ন। কিছু কিছু ফেইক আইডি মনে হল, আর কিছু মনে হল তারা চেনেনা আফসানা আহমেদকে কিন্তু লাইক দিয়েছে। কারন তাদের ভাল লেগেছে। তাদের যেহেতু ছেলে আইডি তারা লিখতে পারলনা সুইট লাগছে, ছেলে হয়ে এমন কমেন্ট করা সুন্দর দেখায়না।

আমি আরেক ধাপ এগিয়ে সেইসব আইডি থেকে যেসব শেয়ার হয়, আর যেখানে যেখানে লাইক ফলো করা আছে সেসবও দেখলাম। মিয়া খলিফা আর সানি লিওনরাও বাদ যায়নি।

এভাবে সবাই এক হয়ে যায় আফসানা আহমেদ আর মিয়া খলিফারা। বুঝতেও পারেনা দোয়া চেয়ে একটু লাইক কমেন্ট পাবার আকাঙ্খা থেকে কিভাবে খাবার হয়ে হয়ে যায় মিয়া খলিফাদের না পাওয়া খরিদ্দারদের চোখের গহ্বরে।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

×