মানুষ হওয়া নয়তো সহজ ভাবছো মানুষ নিজেকে
শরীর গড়ন মানুষ সবাই আসল মানুষ বিবেকে।
নিজকে আপন করে শুধু নিজকে নিয়েই থাকে যে
মানুষ নামের জড় বস্তু নয়তো কোন কাজের সে।
চোরও মানুষ ডাকাতও মানুষ কিংবা মানুষ ঠকবাজ
আসলেই কি মানুষ তারা ঘুষের টাকায় হয় রাজ!
ভাবছি এবার মানুষ হবো ইচ্ছে মনে প্রাণে যে
কোনদিকে যায় ছয়টা পথ ছয় দিকেই টানে যে।

সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


