somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাবাস বাংলাদেশ

১৭ ই মার্চ, ২০১২ রাত ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পাঁচ বছর আগের ২০০৭ এর ১৭ মার্চে বিশ্বকাপের প্রথম রাউন্ডেই প্রয়াত অলরাউন্ডার মানজারুল রানার মৃত্যুশোকে আচ্ছন্ন বাংলাদেশ বলেকয়ে করেছিলো ভারত বধ। মীরপুরের উইকেটে ভারতের ২৮৯ রানের সংগ্রহ বাংলাদেশ টপকে গেলো চার বল আর পাঁচ উইকেট ব্যব্হার না করেই।

তিন বাঁ-হাতি স্পিনার নিয়ে না নেমে তিন পেসার নামানোর সাহস কবে থেকে হলো বাংলাদেশের ?? এই টুর্নামেন্ট থেকেই। ইতিহাস নতুন করেই লেখা হয়। শচীন তেন্ডুলকার নামের ক্রিকেট দেবতা সেটাই প্রমাণ করলেন আবার। শতবার শতরান করা- প্লে স্টেশনের ক্রিকেটেই বা কেউ কখনো করে দেখিয়েছে আজতক ?? সাথে ইনফর্ম বিরাট কোহলি, তুখোড় রায়না আর সবসময়ের ‘ক্যাপ্টেন কুল’ এমএসডির ক্যামিও ভারতকে আজ তুলে দিলো ২৮৯ রানের পাহাড়ে। ভারতের ব্যাটিং লাইন আপের শক্তি বিচারে এই রান বড় কিছু নয়, তবে বাংলাদেশের সাথে জিততে বড় কিছু কবেই বা করতে হয়েছে প্রতিপক্ষকে।


১৫ রানের মাথায় সাজঘরে নাজিমুদ্দিন। তামিম খেললো, জহুরুল খেললো। ধোনির একসময় মনে হলো একটু বেশি সময় ধরেই খেলছেন তারা। ততক্ষণে সমীকরণ ২৫ ওভারে একশত নব্বইয়ের কাছাকাছি। কুড়ি-কুড়ি ম্যাচের আদর্শ সমীকরণ।
অভিষেক ফিফটি করে জহুরুল ফিরলেন। এই সিরিজে অচেনা এবং ধারাবাহিক তামিম ফিরলেন। তারপরেও ম্যাচে বাংলাদেশ রইলো ভালো মতই। বাংলাদেশের ক্রিকেটের নতুন বিজ্ঞাপণ নাসির হোসেন ততক্ষণে উইকেটে সেট। আর বরাবরের মতোই, বাংলাদেশের প্রাণ সাকিব উইকেটে সেট হতে সময় নিলেন না।
অশোক দিন্দার করা ৩৮তম ওভারটা ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট হতে পারে। মিড উইকেটের উপর দিয়ে বিশাল ছক্কা সহ এই এক ওভারে সাকিব নিলেন ১৮ রান। শেষ দশ ওভারের সমীকরণে ৮৩ দরকার।
কিন্তু রবিচন্দন অশ্বিনের বিশাল ঘূর্ণিতে পরাস্ত সাকিবের স্টাম্পিং করে ভারতকে আরেকবার জয়ের রাস্তায় এনে দিলেন এমএসডি। এখান থেকে ম্যাচ প্রতিপক্ষের – জানিই তো আমরা।
ছোটখাটো শরীরের মানুষটি- যাকে অভিষেক সফরে ইংরেজ নাকউঁচু মিডিয়া আখ্যা দিয়েছিলো ‘বিস্ময় বালক’ বলে – সেই মুশফিক একেকটা ছয় হাঁকালেন, প্রার্থনারত বাংলাদেশ একেকবার ফেটে পড়লো নতুন প্রাণে। ৩ ওভারে ৩৩- হারকিউলেসের পাহাড়কে আলুটিলা বানিয়ে ওহ ক্যাপ্টেন- মাই ক্যাপ্টেন তীরে তরী নিয়ে এলেন প্রায় নির্বিঘ্নে, নাসির এর উইকেটের বিনিময়ে।

পাকিস্তানের সাথে হতে হতে হয়নি, ভারতের সাথে হলো, শ্রীলঙ্কার সাথে হবেই- ঠিক জানি !!

লাল-সবুজের জার্সির ছেলেরা, কথা সামান্যই। মীরপুরে হলো, দুনিয়ার বাকি অংশে হতে যেন বেশি দেরী না করেন। আপনারা চাইলেই হবে। স্টেডিয়াম আর টিভি পর্দার প্রতিটি প্রার্থনারত মুখ জানান দিচ্ছিলো, এই দেশের প্রানভোমরা আপনারাই।

সাবাস বাংলাদেশ
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১২ ভোর ৪:৫১
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×