বিভিন্ন বোর্ড ও ভর্তি পরীক্ষার মত মুটামুটি সারা দেশে একযোগে বেশ ভয়ানক মাত্রার (৬.৮!!!) ভূমিকম্প হল। ভূমিকম্প হওয়ার সময় আমি মুখবই(facebook)-এ গভির মনযোগের সহিত অধ্যয়ন করছিলাম, তাই প্রথম ২ সেকেন্ড কিছু অনুভব করতে পারি নাই। কিন্তু যখন বুঝলাম ভুমিকম্প হচ্ছে তখন কোন এক অজানা কারনে ভয় পাওয়ার পরিবর্তে কিছু সময় উপভোগ করলাম কিন্তু হায়

কপালে সেই শান্তি বেশি সময় টিকল না। আমার মা আমাকে এক প্রকার টেনে হিচরে ঘর থেকে বের করে নিয়ে গেলেন। বাহিরে গিয়ে তো আমি পুরা অবাক সারা বাসার মানুষ বাসার নিচে দাঁড়ানো। সাথে আরও দেখলাম কিছু মানুষ তাদের ভূমিকম্প অভিজ্ঞতা বলছে। আমি শুনলাম আর মনে মনে ভাবলাম একটু আগেও আমি এই ভয়ানক ব্যাপারটা কিনা উপভোগ করলাম

!!!! যাই হোক পরিস্থিতি একটু শান্ত হওয়ার পর ঘরে আসলাম। ঘরে আসার সাথে সাথে আমার বাবা মা মহাসমারহে আমাদের আত্মীয় সজনদের খবর নিতে লাগলেন। আর আমি "বিশ্ব জয় করছি" এমন একটা ভাব নিয়া facebook-এ ভুমিকম্প সম্পর্কে একটা status share করলাম। আর সর্বশেষ খবরের জন্য বিভিন্ন সাইটে ঢু মারলাম। অনেক ঘুরা ফিরার পর সামুতে আসলাম আর প্রথম পাতায় দেয়া বিভিন্ন উপদেশ পরতে লাগলাম। ব্যাপক দেখাপড়ার ( যেহেতু আমি দেখছি এবং পড়ছি)

পরে আমি বুঝলাম যে ভুমিকম্প মোটেই উপভোগ করার বিষয় না। এখন অপেক্ষায় আছি আবার কবে ভূমিকম্প হবে আর আমি আতঙ্কের সাথে ঘর থেকে দৌড় দিব, তবেই হয়তবা আমার আজকের এই উপভোগের পাপ মোচন হবে...............

যাই হোক ভুমিকম্পের ফলে কার কিরূপ অভিজ্ঞতা তা দয়া করে আমাকে জানাবেন, কারন দিনকাল যা আসতেছে তাতে সামনের দিনগুলিতে চাকরী নিতে বা বভিন্ন কাজ করতে এই সব অভিজ্ঞতা আছে কিনা তা জানতেও চাইতে পারে....