বিয়ের ৪র্থ দিনের মাথায় অফিসফেরত স্বামীকে স্ত্রী একটি নতুন খবর আছে জানাল। কৌতুহলী হয়ে স্বামী সেটা কী জানতে চাইল। ‘কিছুদিনের মধ্যেই আমাদের এই বাড়ির সদস্য সংখ্যা দুই থেকে তিন-এ দাঁড়াতে যাচ্ছে … ’ স্ত্রী এ কথা জানাতেই স্বামী এসে তাকে খুশিতে কোলে তুলে কিছুক্ষণ ঘরময় দৌড়ে বেড়াল। তারপর তাকে চুমুতে চুমুতে ভরিয়ে দিয়ে আনন্দে চকচক করা চোখ তুলে অভিমানের সুরে বলল-
: এত বড় সংবাদ দিতে তুমি আমার অফিস থেকে ফেরা অবধি অপেক্ষা করেলে কেন ?
: কী আশ্চর্য ! আমি তো টেলিগ্রা্মই পেলাম এই মাত্র। তাছাড়া আমি কি আর বুঝতে পেরেছি আমার মা আমাদের সঙ্গে থাকতে আসবে শুনে তুমি এত খুশি হবে !!!
......................................................................................................
এক ভদ্রলোক জুয়েলারির দোকানে গিয়ে প্রেমিকাকে উপহার দেওয়ার জন্য সবচেয়ে দামি ব্রেসলেট চাইলেন।
দোকানদার বললেন, ‘স্যার, ব্রেসলেটে কি আপনার প্রেমিকার নাম খোদাই করে নেবেন?’
ভদ্রলোক কিছুক্ষণ চিন্তা করে বললেন, ‘না, তার দরকার নেই। তার চেয়ে বরং লিখে দেন, তুমিই আমার প্রথম এবং একমাত্র প্রেম।’
দোকানদার বললেন, ‘স্যার, আপনি আসলেই খুব রোমান্টিক।’
এবারে ওই ভদ্রলোক বললেন, ‘এখানে আসলে রোমান্টিকতার কিছু নেই, পুরোটাই প্রাকটিক্যাল। যদি তার সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়, তাহলে ব্রেসলেটটি আমি অন্য কোথাও ব্যবহার করতে পারব।’
......................................................................................................
এক বাচ্চা রোগীকে চিকিৎসক মূত্র পরীক্ষার পরামর্শ দিলেন। নার্স বাচ্চাটিকে একটা টেস্টটিউব দিয়ে বললেন, যাও, টয়লেটে গিয়ে এটা ভর্তি করে আনো। বাচ্চাটি কিছুক্ষণ পর হাসি মুখে টয়লেট থেকে বেরিয়ে নার্সকে খালি টেস্টটিউবটি দিয়ে বলল, এটার দরকার পড়েনি। ভেতরে বড় একটা কমোড আছে।
......................................................................................................
আম চুরি করতে একটি ছেলে গাছে উঠেছে। গাছের মালিক হাতেনাতে তাকে ধরে ফেলল।
‘ওই বদমাশ, আমার আমগাছে কী করছিস?’ ‘ইয়ে··· আঙ্কেল··· মানে কয়েকটি আম মাটিতে পড়েছিল, ওগুলো গাছে তুলে রাখছি।’

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



