কখনো যদি..........
২৫ শে জানুয়ারি, ২০০৭ সকাল ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কখনো যদি হারিয়ে যাই
খুজেঁ নিবে না আমায়?
কখনো যদি ভেসে যাই
ঠাঁই দেবেনা ভেলায়?
কখনো যদি উড়ে যাই
যাবে না খুঁজতে বনে?
কখনো যদি মুছে যাই
আকঁবে নাকি তোমার মনে?
কখনো যদি ঝড়ে যাই
আমায় তুলে কি রাখবে?
কখনো যদি ভেঙ্গে যাই
আবার তৈরী করবে?
একটু হেসে বলবো আমি
আমি থাকবো জানি.........
কখনো আমি হারিয়ে গেলে
আমার স্মৃতিগুলো তো ভাসবে
কখনো আমি ভেসে গেলে
কথাগুলো তোমার কানে ভাসবে
কখনো আমি উড়ে গেলে
তোমার কল্পনায় কাছে আসবো
কখনো আমি মুছে গেলে
তোমার নয়ন জলে ভাসবো
কখনো আমি ঝড়ে গেলে
অতীতের স্মৃতি হয়ে ফুটবো
কখনো আমি ভেঙ্গে গেলে
তোমার মাঝে নিজেকে তৈরী করবো.....
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম...
...বাকিটুকু পড়ুন
ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন