ইন্দ্রিয় থেকে অতীন্দ্রিয়তে
আঘাত করে বিশ্বাস
তারাদের মিছিলে খুঁজি কাব্য
অলিখিত ছন্দে।
অগণিত ল্যাম্পের লেলিহান শিখায়
উড়ে বিশ্বাস ইকারাসের ডানায়
নতুন করে প্রেক্ষাপট জাগায় ইশতেহার
মাথা গোঁজে পুরানো বিশ্বাসে।
নিষিদ্ধ চিত্রপটে ঝাঁপটা মারে
বিশুদ্ধ তুলির শেষ আঁচর।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




