সাড়ে তিন হাত মাটিতে এক খন্ড সাদা কাপড়
শিয়ালে খেয়েছে যারে,সে আমার উপরি ভাগ।
শ্মশান চিতায় দাউদাউ আগুনের শিখায়
উড়ছে যে ছাই
সেও আমার উপরি ভাগ।
সাত আসমান ভেদ করে উড়ে যায়
সে আমি কিংবা অন্য কেউ।
আমি গড়েছি যাকে,ছেড়ে ফেলেছি তাকে
উন্মুক্ত হাত ফেরি করে ঘুড়ে
শেষ যাত্রার পারফিউম
সে আমার ভাই,সে আমার পিতা
কিংবা অন্য কেউ।
সময়ের প্রয়োজনে নাকের ডগায় লেগে থাকে
মহাকালের পারফিউম
সে আমি কিংবা অন্য কেউ।
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




