somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্যের চোখে কারো মূল্যায়নের ভিত্তি কি?

০৩ রা মার্চ, ২০১৮ রাত ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদা এক লোক ঈশ্বরের কাছে গিয়ে জিজ্ঞেস করলো ‘জীবনের মূল্যায়ন কি?’

ঈশ্ব্রর তাকে একটি পাথর দিয়ে বললেন, ‘এইটার মূল্য যাচাই করে এসো, কিন্তু বিক্রি করোনা।’

লোকটি একজন কমলা বিক্রেতার দোকানে গিয়ে জানতে চাইলো পাথরটির মূল্য কত হতে পারে? কমলা বিক্রেতা চকচকে পাথর দেখে বললো, ‘পাথরটি আমাকে দিয়ে দাও এবং ১২ টী কমলা নিয়ে যাও।’ লোকটি বললো ‘না ভাই এটা বিক্রয় করবো না, দামটা যাচাই করলাম।’

একটু সামনে গিয়ে সে একটি শব্জির দোকান পেয়ে দোকানীর কাছে পাথরটির দাম কত হতে পারে তাহা জানতে চাইলো। দোকানী চকচকে পাথর দেখে বললো, ‘পাথরটি আমাকে দিয়ে ১ ব্যাগ আলু নিয়ে যাও।’ লোকটি বললো ‘না ভাই এটা বিক্রয় করবো না, দামটা যাচাই করলাম।’

আরও কিছ দূর এগিয়ে সে একটি স্বর্ণালংকার এর দোকান পেল। এবং দোকানের মালিকের কাছে পাথরটির দাম কত হতে পারে জানতে চাইলো। দোকানের মালিক লেন্স দিয়ে পাথরটি কয়েকবার দেখে বলল ‘পাথটি আমাকে দিয়ে দাও, আমি তুমাকে ১ লাখ টাকা দেব।’ লোকটি বললো ‘না ভাই এটা বিক্রয় করবো না, দামটা যাচাই করলাম।’ তখন দোকানী বললো ‘ঠিক আছে বিক্রয় করতে চাইলে আমি ১০ লাখ টাকা দেব।’ লোকটি এবার বিনয়য়ের সাথে বললো, ‘না ভাই সত্যি বলছি এটা বিক্রয় করবো না, দামটা যাচাই করলাম।’

আরো অনেক দূর এগিয়ে লোকটি একটি মূল্যবান পাথরের দোকান পেল। দোকানীর কাছে পাথরটি দিয়ে এটার দাম কিত হতে পারে জানতে চাইলো। জহরি দেখলো এটা মহামূল্যবান রুবি পাথর। তাই টেবিলের উপরে প্রথমে একটি কাপড় রাখলো, অত:পর কাপড়ের উপর পাথরটি রেখে এর চারিদিকে ঘুরে ঘুরে বারবার পাথরে চুমু খাচ্ছিল। এবং লোকটিকে বললো ‘আমার সমুদয় সম্পদ বিক্রয় করে দিলেও এই মহামূল্যবান পাথর আমি কিনতে পারবো না।’

লোকটি পাথরটি নিয়ে হতবাক চিত্তে মানসিক দ্বিধা নিয়ে ঈশ্বরের কাছে ফিরে এসে সমুদয় ঘটনাবলি বর্ণনা করে বললো ‘এবার বলেন জীবনের মূল্যায়ন কি?’

ঈশ্বর বললেন, কমলা, শব্জি, অলংকার বিক্রেত এবং জহরির কাছ থেকেই তুমি জীবনের মূল্যায়নের ব্যাখ্যা এবং উত্তর পেয়েছ। তুমি হয়তো মহামূল্যবান হিসাবে এমনকি মূল্যহীন হিসাবে মূল্যায়িত হতে পারো …… কিন্তু মনে রেখ প্রত্যক মানুষই তুমাকে তাদের নিজস্ব জ্ঞানের পরিধি, বিশ্বাসের স্তর, তুমার প্রতি তাদের উদ্দেশ্য, তাদের আকাঙ্ক্ষা, তাদের ঝুঁকি গ্রহণের সক্ষমতা ইত্যাদির উপর ভিত্তি করেই তুমাকে মূল্যায়ন করবে …… এতে ভীত হওয়ার কিছুই নেই, কারণ অন্তত কেউ না কেউ তুমার জীবনে পাবে যে তুমাকে সঠিকভাবে মূল্যায়ন করবে।”

ঈশ্বর আরও বললেন, “আমার চোখে প্রত্যাক মানুষই অত্যন্ত মুল্যবান, ইউনিক যতক্ষণ পর্যন্ত না কেউ আমার অবাধ্য হয় এবং নিজেই নিজের মর্যাদা বিনষ্ট করে। তাই কে তুমাকে কিভাবে মূল্যায়ন করলো সেটা চিন্তা না করে আমার আদেশ-নিষেধ মেনে চলো। নিজেকে নিজে সম্মান করতে শিখো।”

সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৮ রাত ১১:৫৪
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্তর্দহনের ওপারে প্রশান্তি

লিখেছেন মুহাম্মদ তমাল, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ২:৫৩



প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ কোরিয়ার 'নতুন গ্রাম আন্দোলন'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ৭:২৭



বাংলাদেশের উন্নতি হতে হলে, গ্রামগুলোর উন্নয়ন ছাড়া উপায় নাই। গত ৫৬ বছরে আমাদের দেশের গ্রামবাসীদের উন্নয়ন খুবই কম হয়েছে। সেখানকার মানুষ অবহেলার সম্মুখীন হয়ে নিম্ন সেলারির জব... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

কল্প-গল্প : প্রমিথিউসের শেষ রাত

লিখেছেন কাছের-মানুষ, ৩১ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১১



“স্যার, কিছু কয়েন দেন!” মোলায়েম স্বরে বলেই হাত কচলায়।

কয়েনটি যিনি চাইলেন, তিনি একজন ভিক্ষুক। ব্যস্ত শহরের এই চৌরাস্তায় বসে নিয়মিত কয়েন আবদার করাই তার একমাত্র কাজ। মালদার পার্টি... ...বাকিটুকু পড়ুন

×