. . .বড্ড তুমিময় এক রাতে মায়াবী চন্দ্র-বিলাস. . .
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কি হলো , এখনই ভুলে গেলে সেই দিনের কথা ! এইতো সেদিন , কত দেন-দরবার শেষে তোমার হাতের রেখায় নিজেকে মিলিয়েছিলাম । জ্যোতিষীর বাণীকে মিথ্যে প্রমাণের তাড়া যদিও ছিলো না , কিন্তু এক প্রকারের ইচ্ছে তো ছিলোই তোমায় সাথে নিয়ে পথ চলার । কিন্তু আসলে কিছু ইচ্ছা তো শুধু ইচ্ছাতেই রয়ে যায় । থাক সে কথা ! পথ শেষ হয় , তবুও আবছা আঁধারে তোমায় খুঁজে বেড়ানো শেষ হয় না । তবে শপথ নিয়েছি , এই শহরের প্রতিটি বাঁকে বাঁকে ঘুরে বেড়াবো তোমার স্মৃতিকে সঙ্গে নিয়ে । চেয়ে দেখো , আকাশের চাঁদটাও আজ তোমার কথা বলে । কেউ যদি আজ সবুজ ঘাসের বিছানায় বসে একটুখানি চাঁদের মহিমা বোঝার চেষ্টা করতো , সেও তবে তোমাকেই অনুভব করতে পেতো । তবে কি তুমি সত্যিই অনুভবনীয়?? হয়তো হ্যাঁ , হয়তো বা না । সবকিছুই কেমন যেন বড্ড বেশি তুমিময় হয়ে যাচ্ছে । সত্যি বলতে কি , সরল একটা রেখা কখন যে বৃত্তে রূপ নিলো , টেরই পাইনি । আজকের চাঁদটা দেখেই নাহয় সেটার প্রায়শ্চিত্ব করি । মানুষ সুন্দরের পূজারী , আর আমিও তার ব্যতিক্রম নয় হয়তো । এক প্রকারের মন্ত্রমুগ্ধ হয়েই চাঁদের দিকে তাকিয়ে আছি । এতো সুন্দর চাঁদ , সাথে পরিষ্কার আকাশে অল্প কিছু তারার ঝলকানি । সবকিছুই কেমন যেন অসাধারণ লাগছে । মজার ব্যাপার কি জানো , আজকের চন্দ্র-বিলাসে আমার সঙ্গী কিছু অবুঝ প্রাণী । জেনে থাকবে হয়তো , তোমার অবর্তমানে ওরাই যে আমার সবচেয়ে আপন সঙ্গী. . . . ^_^

সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ঢাকার লোক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:১৪
ইসলামে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা (সিলাতুর রাহিম) একটি মৌলিক নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। এটি কেবল সামাজিক শিষ্টাচার নয়; বরং আল্লাহর নির্দেশিত ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ। কুরআন ও হাদীসে বারবার আত্মীয়তার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:২৬

ইলিশ!ইলিশ!! রূপালী ইলিশ, কোথায় তোমার দেশ?
ভোজন রসিকের রসনায় তুমি তৃপ্তি অনিঃশেষ।
সরষে- ইলিশ, ইলিশ-বেগুন আরও নানান পদ
যেমন তেমন রান্না তবুও খেতে দারুণ সোয়াদ
রূপে তুমি অনন্য ঝলমলে ও চকচকে।
যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,...
...বাকিটুকু পড়ুন
গতকাল নাটকীয়তায় ভরা একটা দিন আমরা পার করলাম । রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেন ঝড় বয়ে গেল। পুরো সোশ্যাল মিডিয়া যেন দুই ভাগে ভাগ...
...বাকিটুকু পড়ুন