somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

''এক স্বৈরশাসনীয় কাল্পনিক ভালোবাসা ও বেঁচে যাওয়া কিছু গুচ্ছ প্রেমের অব্যক্ত গল্প''

০১ লা মার্চ, ২০১৬ রাত ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কি!! আমি তোমার অস্তিত্বের শত্রু?? নাহ , এমন টা তো হওয়ার কথা ছিলো না । আমি তো সেদিন তোমার কাছে আজন্ম বন্ধুত্বের সাথে এক গুচ্ছ প্রেম নিয়ে প্রেমিক হওয়ার সাধে গিয়েছিলাম । হ্যা, ঠিক! প্রেমিক হওয়ার সাধেই গিয়েছিলাম । জানো, তোমাকে ভালোলাগাটা খুব বেশি হুট করে । তবে ভাবিনি এতো দ্রুত সেটা ভালোবাসায় রূপ নেবে । আর হ্যা , আমি চাইনিও সেটা ভালোবাসা হয়ে ধরা দিক আমার কাছে । কারণটা অজানাই থাক এবার । কিছু জিনিস কখনোই জানতে নেই বা জানাতে নেই । তেমনি এটাও তোমার অজানাই থাকুক!

আমি আসলে এখনো ভাবতেই পারছি না যে আমি শত্রু রুপে ধরা দেবো তোমার কাছে । বলতে পারো, ভাবতে কষ্ট হচ্ছে খানিকটা । জানি না কেনো , তবে মেনে নিতে পারছি না ব্যাপারটা । তোমার কাছে ভালবাসার দাবি নিয়ে যাওয়াটা কি তবে ভুল ছিলো?? আমি জানি না, সেটা একদমই ভুল ছিলো কিনা সঠিক! আমি জানি শুধু এমন ভুল আমি বারবার করতে চেয়েছি তোমার - আমার মনের অন্তরালে, শয়নে-স্বপনে।

সব কিছু আমি অন্তরালে থেকেই বলতে চেয়েছি , অনেকটা নিজের সাথে নিজে কথা বলার মত করে । তুমি কি জানো , নিজের সাথে কথা বলার মাঝে আনন্দটা কত বড় , কত বিশাল! জানো না বোধহয় । আমিও জানতাম না তখন । তোমাকে সেসব বলার আগে জেনেছি , বুঝেছি । সেটার আনন্দ সত্যিই বিশাল , ব্যাপারটা যদিও ব্যক্তিভেদে ভিন্ন রূপ নেয় । আমার কাছে সেই ব্যাপারটা খানিক পৈশাচিকও ছিল । নিজের সাথে লুকোচুরি , তোমার সাথে লুকোচুরি , আর এই পৃথিবীর সাথে লুকোচুরি - ব্যাপারটা দারুণ কিন্তু!! কিন্তু সেই লুকোচুরির ফলাফল কি হলো , কিছুই না আসলে । ধরা পড়ে যেতে হলো আমার! আমি তোমার চোখের কাছে আটক হয়ে গেলাম । মন না হোক , অন্তত চোখের হাতকড়া তো এ চোখের সাথে লাগিয়েছিলে কিছু সময়ের জন্য , সেটা ভেবে আজও আনন্দ হয় , মনে আজও প্রেম জাগে । হ্যা , যে কথা বলছিলাম! সেদিন মনের সব ভয় , হতাশা , পরাজিত হবার তীব্র দুঃখকে পেছনে ফেলে, মনের সব আবেগকে মাটি চাপা দেয়ার চেষ্টা ব্যর্থ করে যখন তোমার দরবারে জানাতে গেলাম যে তুমিই আমার অতি আকাঙ্ক্ষিত রাজকন্যা , সেদিনের অনুভূতিটা আসলে কখনো বুঝিয়ে বলা সম্ভব না । জানো, তোমার মনের কথা কিন্তু আমি তখন জানার চেষ্টা বিন্দুমাত্রও করিনি । আমার কাছে তখন কেবলমাত্র দুটি ব্যাপারই মুখ্য ছিলো , এক : আমি আমার মনের কথা বলেছি , আর দুই : আমার সব অহংকার মাটিতে গড়াগড়ি খাচ্ছে , যা আমার কাছে কিন্তু মোটেও সুখকর কোন ব্যাপার ছিল না । তবুও মনে কোন এক কোণে হালকা আশার সঞ্চার হয়েছিল কি না তা কেবল মাত্র সৃষ্টিকর্তার পক্ষেই বলে দেয়া সম্ভব ছিলো ।


আচ্ছা , তারপর কি হলো?? তারপর আর কি হবে , যথারীতি সেই প্রত্যাখ্যাত হওয়া । তবে এই প্রত্যাখ্যানের মধ্যে আফসোসের চেয়ে নীরব আনন্দটাই বেশি ছিল । আমি চাইওনি তুমি সেটা গ্রহণ করো , কারণটা আমার কাছে পরিষ্কার থাকলেও তোমার কাছে ছিলো কি না জানা নেই । আমি চাইনি তুমি সেসব জেনে যাও । সেসব পুরনো কথা , পুরনো আলাপ!! ওসব পুরনো জিনিস নতুন করে মনে আনার দরকার নেই!

সেসব স্মৃতি এখন শুধুই বিস্মৃতি! আমি সেসব ভুলে গেছি , ভুলে যাওয়ার জন্যই হয়তো ভুলে গেছি । তোমায় ছাড়া সেসব দিন যেনো একেকটা বছর , একেকটা শতাব্দী! সারাদিনের কর্মচাঞ্চল্যের পর অবসরের সময়টা আমি শুধু তোমায় নিয়ে ভেবেছি , শুনেছি , জেনেছি , মেনেছি । বিকেলটায় যখন আকাশের কাছাকাছি চলে যেতাম তোমায় খুঁজতে খুঁজতে , তখন মনে হতো আর বোধহয় পাওয়া হবে না তোমায় , হাতটা ধরে আকাশ ছোঁয়া হবে আর কখনো । আচ্ছা , আমরা কি কখনো একসাথে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেছিলাম??? আমার মনে নেই কিন্তু একদমই । তোমায় নিয়ে জোছনা বিলাসের সাধ ছিলো আমার । চাঁদের আলোয় তুমি আসবে খোলা চুলের সাথে নীল পাড়ের শাড়ি পরে আর আমি থাকবো নীল পাঞ্জাবীতে । মৃদু বাতাসে খোলা চুল মাঝে মাঝে তোমার কপাল ছুঁয়ে যাবে , আমি এটা-সেটা বলতে বলতে কপালে লেগে থাকা সেই চুল ছুঁয়ে দেবো বারবার । দোল খাওয়া সেই মৃদু বতাসে নীলের ছোঁয়ায় হারিয়ে যাবো একসাথে দুজনে! হ্যা , এখন এটাও জানি যে কখনো পূর্ণ হবার নয় এসব অলিক স্বপ্ন । তবুও ভাবি , ভাবতে ভালো লাগে বলেই আজও ভাবি এসব ।
দেখো , কি থেকে কি সব বলছি আবোল-তাবোল!! আমি তোমার অস্তিত্বের শত্রু কিনা , ভালো কিছু মাথায়ই আসছে না এজন্য । মাথাটা একদম গুলিয়ে গেছে দেখছি , কি যে হলো এই আমার! কিন্তু সত্যিই যে আমি তোমার অস্তিত্বে আঘাত হানতে চাইনি ।
আচ্ছা , এতো দিন পরে তুমিও আমায় ভালবাসতে শুরু করোনি তো আবার!! জানি না সত্যটা কি , তবে এটাও ঠিক , আমাকে তো ভালবাসার কথা না তোমার । এই অনুভূতি তোমার তো আসার কথা না । অবশ্য না অনুভূতিটা না এসে ভালোই হয়েছে , আমাকে ভালবাসতে শুরু করলে তুমি হেরেই যেতে প্রতিটাবার আমার ভালোবাসার কাছে ।

এই কি হলো-কি হলো করতে করতে সব ভুলে আজও তোমায় নিয়ে আছি , তোমায় নিয়েই স্বপ্ন দেখি , তোমায় নিয়েই ভাবি । তোমার সেই হাতটায় হাত রেখে পথ চলার অনুভূতি আজও জানা হলো না । জানি না , আকাশের কাছে কিংবা জলের কাছে ছুটে গেলে আমি আজও তোমার দেখা পাই । কল্পনার মহা শক্তিশালী জগতটা বলেই কিনা , এখানে শুধুই আমার রাজত্ব , এখানে কেবল আমারই শাসন চলে । মনের এই স্বৈরশাসনের মাঝেই তোমায় খুঁজে পেতে চাই বারবার , তোমাকেই পেতে চাই জীবনভর ......

(কাল্পনিক)


সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:৫৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×