somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আটপৌরে জীবনের আলাপচারিতা

০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

: রাতটা একটু গাড় হলেই কী ঘুম আসে?

: ঘুম আসার জন্য রাতের প্রয়োজন নেই তো! :)

: হুম, তা হয়তো!

: আচ্ছা, রাত হলেই কি হতাশা বাড়ে? দুঃখ বাড়ে?

: হতাশা কিংবা দুঃখ বাড়ার জন্য রাতের কি দরকার?
এটা আপেক্ষিক! শুধুমাত্র সময়ের উপর নির্ভর করে না একদম এটা...

: দিনের বেলায় মানুষ আশেপাশের পরিবেশের ব্যস্ততায় নিজেকে নিয়ে ভাববার সময় কম পায়,খুব একটা একা থাকা হয়না,গভীর রাতে কিন্তু এসব ভাবনা বেশি আসে। কারণ রাত মানেই অন্ধকার , রাত মানেই একাকীত্ব । রাত হলেই মানুষ নিজেকে চিনতে শেখে , বুঝতে শেখে, তাই আর কি!

: যে একা থাকতে পারে বা একা থাকতে জানে, তার জন্য দিন কিংবা রাত খুব একটা পার্থক্য গড়ে দেয় না । আমিও তার ব্যতিক্রম নই কিন্তু! ;)

: নিজে একা থাকতে পারা আর একাকীত্বের মধ্যেও কোনোরকমে সময় কাটানো এক হলো না,
স্বাচ্ছন্দ্যে কিছু না করতে পারাটাই যন্ত্রণা। ক'জনই বা পারে স্বাচ্ছন্দ্যে একা থাকতে!

: আমি কিন্তু বেশ পারি! ;)

: দিনশেষে বা রাতশেষে একটা দীর্ঘশ্বাসও বের হয় না? :/

: এখন আর হয় না তেমন । অনভ্যাসের বাহুলতা সরাতে গিয়েই তা অভ্যাস হয়ে গেছে কি না!!!

: বাহ, একদম সুপার হিউম্যান! ;)

: বলেছোও বেশ, আর এই বেশ আছি বলে বলেই চলে যাচ্ছে জীবন! :D

: এই সাদামাটা রকমের বেশ থাকাটাই এখন চূড়ান্ত জীবন হয়ে গেছে!

: আচ্ছা জানো? এক পুটলি জ্যোৎস্না পেলে ভালো লাগতো কিংবা এক মুঠো অমাবস্যা!

: এই শহরে আজকাল জ্যোৎস্না পাওয়া দায় , তবে আমাবস্যা পাওয়া অনেক সহজ! হাত বাড়ালেই হয় শুধু...

: হা হা হা. . .

আমার দ্বিতীয়টা হলেও চলবে । দু’চার লাইন লিখে দিব্যি জীবন কাটিয়ে দিবো।

: এই দ্বিতীয়টা নিয়েই তো বেশ আছি মনে হচ্ছে .. টুক-টাক কথাবার্তা আর কিছু ঝাল-মিস্টি আলাপন ।
সাথে কিছু নিষিদ্ধ খিস্তি-খেউড়...

: আহা! আহা! একেবারে মধু ... :D

: আর কিছু কেন দরকার , যখন এসবে যখন চলে যায় জীবন?!

: আরে না,কী প্রয়োজন এতো সবের। দু’একজনের ভালোবাসা কী নিষ্প্রয়োজনে নষ্ট হয় না?
ওটুকু পেলেও তো বেঁচে যেতাম , হা হা হা...

:ওভাবে হেসো না তো , বড্ড ভয় হয়!

: হয়তো হয়!! তবে ওসব ওভাবেই নস্ট হওয়ার জন্য গড়ে ওঠে ।
ওসবে প্রান নেই , স্পন্দন নেই! আছে শুধু দু-বেলার চিবুক ধরে ওষ্ঠের রস খাওয়ার তীব্র আকাঙ্ক্ষা আর থাকে কিছু নিষিক্ত নিষিদ্ধ জলকণার বাতাসা!

এসবই শুধু চেখে দেখতে মিস্টি, কিন্তু গিলতে গেলে ঠিকই আঁটকে যাবে গলায়......


সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ১:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×