বেশ কিছুদিন থেকেই সামুতে লগইন করা আমার জন্য একটা সংগ্রামের পর্যায়ে চলে গেছে। একাধিকবার আমার সঠিক পাসওয়ার্ডকে ভুল বলে ঘোষণা দেয়া সামুর রেওয়াজ হয়ে গেছে। তাই মাঝে মাঝে "এবারের সংগ্রাম লগইন করার সংগ্রাম" করেও যখন লাভ হয় না তখন আর ব্লগ দেখা হয় না। বিষয়টি একাধিকবার 'আপনার সমস্যা জানান' এ জানিয়েও যেই লাউ সেই কদু থাকায় আর কথা বাড়াই নি। ব্লগে আসা কমে গেছে এই যা..
আর সামুতে এলে প্রথম পাতায় ওই কাউন্টডাউন দেখে প্রতিবার একবার করে খারাপ লাগে। আজকে দেখলাম ৫৫৫ দিন চলছে।। সংখ্যাটা দেখেই বাংলা ফাইভ দিবস বলে মনের মধ্যে কে জানি টিটকারি দিয়ে উঠলো! গোল্ডফিশ মেমোরির বাঙালী তো, তাই এমনিতে মনে থাকে না। সামুতে এলে চোখে পরে - মনে পরে আর কষ্ট বাড়ে।
সামুর লগইন জনিত সমস্যা আমার জন্যে বোধকরি শাপেবর হয়েছে। ব্লগে কম আসায় ওই দিনগণনা চোখেও কম পরে - কষ্টও কম হয়। ওই দিনগণনাটা কেমন জানি নীরবে টিটকারি দেয় আমায়! যেন নীরবে বলে, "খালি গুইনাই করে যাও; আর কিছু তো করবার পারবা না!" অসহায়বোধ করি।
সামুকে ধন্যবাদ, লগইন জনিত সমস্যা আমাকে প্রায়ই অসহায়বোধ হতে রক্ষা করে। কৃতজ্ঞতা রইলো..
পুনশ্চঃ ৫৫৫ দিনের অসহায়বোধ আমাকে আজ একটু এলোমেলো করে দিয়েছে। এলোমেলো কথাগুলো ছলোবলো করে বলে ফেললাম। হড়বড়ে কথা গুলি এড়িয়ে যান, নড়বড়ে করে লাভ কি জীবন! দয়া করে ক্ষমাসুন্দর চোখে দেখবেন আমার এই ব্লা ব্লা ব্লা বলে চলাকে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


