আমার অনেক কবিতাই আটকা পড়েছে হিসেবের খাতায় বা বাদামের ঠোঙ্গায় ;
কি অদ্ভুত ! কিছু কিছু পুরনো পত্রিকায় ;
দুর্বল কবিতাগুলো অবিরাম গড়িয়েছে সম্পাদকের টেবিলে,
জমেছে ময়লার ঝুড়িতে ।
সাহিত্য পাতার মুখ দেখেনি কখনো,
পাঠকবিহীন ক্লান্ত কবিতাগুলো ভুল করে আছড়ে পড়েছিল তোমার দরজায় ;
তুমি বলেছিলে, সুনীল হলে কবে ?
স্মিত বাঁকা হাসি হেসে ।
আমি সুনীল, আবুল হাসান, হেলাল হাফিজ কিংবা জীবনান্দ নই ,
আমি আমি-ই ;
যেমন- তুমি তুমি-ই, বরুনা নও ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


