দিয়েছিলে গোলাপ, সরষে দানা ;
ভালবেসেছিলে বেত ফল, চিলের ডানা ।
শিশিরে পা ভিজিয়ে
সবুজ ঘাসে হেঁটেছিলে বহুদূর,
শীতার্ত সকালের
পাতলা কুয়াশায় মিঠে সূর্য
যখন ছিল সুদূর ।
শীতের আলগা প্রেম ছিল,
চোখে মুগ্ধতা আর ভালোলাগা ছিল ।
সেই শীত ফিরল,
ফিরল সকাল ;
সবুজ ঘাস, স্মৃতি সবই ফিরল-
শুধু মানুষটা হারিয়ে গেলো ।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




