somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“ সৈকতের বিষণ্ণতা ”

০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাবলু অনেকক্ষণ যাবত মেয়েটিকে লক্ষ্য করছে । কারণ মেয়েটি তাকে বিস্ময়ের পর বিস্ময় উপহার দিচ্ছে । আগামীকাল হরতাল , তাই পুরো সমুদ্র সৈকত খালী হয়ে গেছে । ব্যাপারটা খেয়াল করে বাবলু আনন্দে চৌদ্দখান হয়ে গিয়েছিলো । জীবনের প্রথম সমুদ্র দর্শনেই সে পুরো সমুদ্রটাকে সৈকতসহ একা পাবে , অন্য কাঊকে ভাগ দিতে হবে না । আহা কী আনন্দ ।
অথচ দিতে হচ্ছে , আরও দুজনকে ।

একজন গভীর মনোযোগে বালি দিয়ে ঘর বানাচ্ছে । বাবলু তাকে দেখতে পাচ্ছে না । শুধু তার কোমর অব্ধি ছড়িয়ে পড়া ঘন কালো চুল দেখতে পাচ্ছে । অন্যজন গভীর মনোযোগে ঘর বানানো দেখছে । তাকে বাবলু দেখতে পাচ্ছে , সেও বাবলুকে ।
বাবলুর খুব ইচ্ছে করছে নীরব সমুদ্র সৈকতে সিনেমার মতো এই দৃশকল্পে ঢুকে পড়তে । কিন্তু পারছেনা ; কারণ ভয় ।
তাও ঘর বানানো কারিগরের ভয় যতটুকু কাটানো যায় কিন্তু তার সামনে বসা দর্শক ??
একটা জলজ্যান্ত জার্মান ডোভার !!
বাবলু ছোটো বেলা থেকেই কুকুর বড় ভয় পায় । ছোটো বেলায় নাভির গোড়ায় সেই ১৪টি ইনজেকশনের স্মৃতি এখনও তার অমলিন !! তা ছাড়া শুরু থেকেই এ কুকুরটা বাবলুর দিকে অপছন্দের দৃষ্টিতে তাকিয়েছে । সুতরাং রিস্ক নেয়া ঠিক হবেনা ।

“এই! এদিকে আসেন ।”

বাবলু চমকে উঠলো । মেয়েটি তাকেই ডাকছে । বাবলু দ্বিধায় পোড়ে গেলো । মেয়েটির ডাক অস্বীকার করা মুশকিল আবার সামনে জলজ্যান্ত জার্মান ডোভার ।

“আপনি কী আমাকে একটু সাহায্য করতে পারেন ?”

“জী বলুন ।”

“বিলির খুব তেষ্টা পেয়েছে । আপনি ওর জন্য ডাবের পানি নিয়ে আসতে পারেন ?”

“এই কুত্তার জন্য ডাবের পানি !! ?? ”
বাবলু অবাক হয়ে জানতে চাইলো এবং ভুলটা করলো ।

মেয়েটির ঠোট রাগে কাঁপছে , চোখে পানি চলে এসেছে ।
চিবিয়ে চিবিয়ে বলল- “আপনি বিলিকে কুত্তা বললেন কেন ?? !!”

বাবলু আতংকিত হল । কারণ রাগে শুধু মেয়েটি গজরাচ্ছে না , বিলিও আক্রমণের প্রস্তুতি নিচ্ছে । তাকে কুত্তা বলায় সেও অপমানিত , শুধু সবুজ সঙ্কেতের অপেক্ষা ।

“আপনি সরি বলেন !”

“কাকে সরি বলবো !!??”

“বিলিকে সরি বলবেন ।”

“মানে !! ?? একটা কুত্তা, ওহ! কুকুরকে সরি বলবো !!??”

“হ্যাঁ , বলবেন । শুধু সরি বললে হবে না , আপনি হাসি হাসি মুখে দাঁড়াবেন আর বিলি আপনার পায়ে একটা কামড় দেবে ।”

বাবলু তোতলাতে শুরু করলো । আতংকে বাবলুর ফাঁকা ফাঁকা লাগছে ।
“আমি মারা যাবো তো !!”

“মৃত্যু অতো সহজ না । কুকুরের একটা কামড়ে মানুষ মারা যায় না ?”


পরবর্তী ঘটনা অতি সাধারণ । বাবলু দেখল একটা অতিকায় কুকুর তার দিকে মুখ হা করে এগিয়ে আসছে । বাবলু আর্তনাদ করে মূর্ছা গেলো ।


অবন্তিকা যদিও এতক্ষণ রেগে ছিল কিন্তু এখন ভড়কে গেলো । ছেলেটি মারা যায়নি তো ?? একটা কুকুরকে এতো ভয় পায় কেউ !! যদিও সে জানে সবাই তার মতো কুকুরপ্রেমী না ।

“বিলি , বলতো এখন কী করি ? হোটেল তো এখান থেকে অনেক দূরে । বীচেও কেউ নেই ।
সব তোর কারণে !! তুই অল্প ভয় দেখালেই পারতি । তা না , একেবারে তেড়ে গেলি ।”

বিলি কুঁইকুঁই করতে লাগলো । সম্ভবত বলতে চাইছে , ওর হার্ট এতো দুর্বল তা আমি কিভাবে জানব ।
বাবলু নড়েচড়ে উঠলো ।

“বিলি দ্যাখ , ছেলেটি মরেনই ; নড়ছে ।”

বিলি উৎসাহ পেল । সে সৈকত কাঁপিয়ে চিৎকার করতে লাগলো ।
বাবলু জেগে উঠে দেখল সেই পুরনো বিভীষিকা তার সামনে । তার মানে মূর্ছা গিয়ে লাভ হয়নি ।

“আপনি ভয় পাবেন না । বিলি আপনাকে কামড়ে দেবেনা । ইনফ্যাক্ট সে আপনাকে জাগানোর চেষ্টা করছিল ।”

“মানে !! আমাকে জাগানোর চেষ্টা............... । ডগ সাহেবকে এখান থেকে সরান ।”

“আপনি একটা মহাভীতু । বলছিনা, কামড়াবেনা ।
অবশ্য কামড়ালেও আপনি মরবেন না !! ওর অ্যান্টিভাইরাল ইনজেকশণ দেয়া আছে ।”

বাবলুর টাশকী লাগবার জোগাড় । এ মেয়ে বলে কী !!!

অবন্তিকা হাসতে হাসতে বলল, “আপনাকে না কামড়ে বিলি ভালই করেছে !! আপনি যা ভীতু , আপনাকে কামড়ালে বিলিও ভীতু হয়ে যেতো !!”

এই প্রথম বাবলু হেসে ফেললো ।

“এই রে ! সন্ধ্যা হয়ে গেলো । আমি যাই, মা বকবে ।
চল বিলি ।”

সৈকতে বাবলু একা , যেভাবে সে চেয়েছিল । তার আনন্দিত হবার কথা । কিন্তু হচ্ছে না ।
বুঝতে পারলো , বালির ঘর নির্মাণে নিমগ্ন কারিগর আর একটা জার্মান ডোভার ছাড়া সৈকতটাকে বড় অসম্পূর্ণ , বিষণ্ণ লাগছে ।
বিষণ্ণ সৈকতের জন্য বাবলুর বড় মায়া লাগলো ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×