#মানুষ_যদি_বানর_থেকে_বিবর্তিত_হবে
তাহলে বানরগুলো এখনও পৃথিবীতে রয়ে
গেলো কি করে? - এ প্রশ্নটি অনেকটা এরকম
শোনায় - “যদি আমেরিকান এবং
অস্ট্রেলিয়ানরা ইউরোপিয়ানদের থেকে
এসে থাকে তবে এখনো ইউরোপিয়ান দেখা
যায় কেন?” কিংবা “শিশুরা
প্রাপ্তবয়স্কদের থেকে আসলে এখনও কেন
প্রাপ্তবয়স্ক দেখা যায়?” । এ ধরণের
হাস্যকর প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু উত্তর
লুকিয়ে আছে। আসলে নতুন প্রজাতি
বিদ্যমান প্রজাতি থেকেই উদ্ভব হয়। কোন
জনগোষ্ঠি যখন আলাদা হয়ে পড়ে, তখন
কালের প্রবাহে তাদের পরিবর্তনগুলো
একসময় পুঞ্জীভুত হয়ে আলোচ্য জনগোষ্ঠীকে
তাদের মূল জনপুঞ্জ থেকে আলাদা করে
ফেলে। তাদের পুর্বসূরী কোন কারণে
বিলুপ্ত যেমন হয়ে যেতে পারে, তেমনি
আবার বেঁচে থাকাটাও অস্বাভাবিক কোন
ব্যাপার নয়। উভচর প্রানী বিবর্তিত হয়ছে
জলজ মৎস জাতীয় প্রানী হতে। তার মানে
এই নয় যে, সব মাছ বিলুপ্ত হয়ে গেছে।
আবার সরিসৃপ বিবর্তিত হয়েছে উভচর
প্রানী থেকে, আর স্তন্যপায়ী প্রানী
বিবর্তিত হয়েছে সরিসৃপ থেকে।
স্তন্যপায়ী প্রানীর বিবর্তন ঘটেছে বলেই
এটা মনে করা ঠিক নয় যে, উভচর কিংবা
সরীসৃপদের সবাইকে নিমেষেই মারা যেতে
হবে কিংবা বিলুপ্ত হয়ে যেতে হবে।
আচ্ছা আমরা জন্মের পর থেকেই জানি যে মানুষ সৃষ্টির সেরা জীব কিন্তু কথা হচ্ছে আজকা থেইক্কা দুইশ বছর আগে প্লেন ছিলনা টিভি ও ছিলনা আবার কম্পিউটার ও ছিলনা ইন্টারনেট এর কথা আর কিতা কৈতাম । এখন কথা হৈছে আগেকি মানুষের বুদ্ধি ছিলনা ? আছিল ভাই কাহিনী হৈলো বিবর্তন এর ফলে মানুষের বুদ্ধির বিকাশ ঘটছে।
বি:দ্র: আমি কোন ধর্ম বর্ণ কিংবা কাউকে হেয় করার জন্য পোস্ট করিনি ।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৬ রাত ১১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



