somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবাইকে অনুরোধ করবো পুরো লেখাটা পড়ার

১২ ই জুন, ২০১৬ রাত ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

#সবাইকে_অনুরোধ_করবো_পুরো_লেখাটা_পড়ার
কোন ধর্মের সৌন্দর্য দেখতে চান?
এমন কোন দেশে যান যেখানে ঐ ধর্মের
অনুসারিরা সংখ্যালঘু। তাদের ধর্মাচারের মাঝে যে
রূপটা, যে সৌন্দর্যটা দেখতে পাবেন, অপর
কোন দেশ যেখানে তারা সংখ্যাগুরু সেখানে
সেটা পাবেন না।
অজস্র প্রমাণ আছে।
.
মুম্বইয়ের এক ব্যস্ত রাস্তায় হঠাত গণেশ
মন্দিরের সামনে এসে থামলো এক ট্যাক্সি,
ভেতর থেকে স্ত্রীকে পাঁজকোলা করে
বের হলেন এক মুসলিম ভদ্রলোক। স্ত্রীকে
নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন, পথেই তার প্রসব
বেদনা ওঠে। জাতপাত ভুলে গিয়ে মন্দিরে
আশ্রয় চান তারা। মন্দিরে প্রার্থনারত ভক্তরা মানবতার
উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। মহিলারা চাদর, মাদুর,
শাড়ির আঁচল দিয়ে অস্থায়ী আঁতুড়ঘর বানান, তার
মাঝেই তাদের সাহায্যে পৃথিবীতে আসে তার
নবজাতক। এখানেই শেষ নয়। মুসলিম ভদ্রমহিলা
কৃতজ্ঞতার নিদর্শনস্বরূপ গণেশ মন্দিরে জন্ম
নিয়েছে বলে ছেলের নাম রাখেন গণেশ।
তখন তার মনে হয়নি এটা হিন্দুয়ানি নাম। তাকে
মন্দিরে জায়গা দেয়া ভক্তদেরও মনে হয়নি
মুসলমান ঢুকলে মন্দির অপবিত্র হবে। ঘটনাটা
গতবছরের।
.
মধ্য প্রদেশের হরদা শহরের বাসিন্দা সন্তোষ
সিং। গতবছর অল্পবয়সেই দুরারোগ্য ব্যধিতে
ভুগে মারা যান। চিকিৎসার খরচ জোগাতে গিয়ে তার
পরিবারের এতই দুরবস্থা হয়েছিল যে তার মরদেহ
সৎকার করার সামর্থ্যও আর তাদের ছিল না। এমন
সময় এগিয়ে আসেন তার বাল্যবন্ধু রাজ্জাক। নিজে
শুধু বন্ধুর সৎকারের খরচটাই দেননি, বন্ধুর
পরিবারে আর কোন পুরুষ সদস্য না থাকায়
হিন্দুরীতিতে বন্ধুর সৎকারের পুরো কাজটা
নিজহাতেই সম্পন্ন করেন তিনি। তার বা তার বন্ধুর কি
জাত গেছে?
.
২০১২ সাল। স্বৈরশাসক হোসনি মোবারকের
পদত্যাগের দাবীতে উত্তাল কায়রোর তাহরির
স্কোয়্যার। গণদাবী ঠেকাতে হীরক রাজ
মোবারক লেলিয়ে দিয়েছে জান্তা পুলিশ। এমন
সময় এলো রমজান মাস। পথে আন্দোলনকারী
মুসলিমরা ইফতার করবেন, মাগরিবের নামাজ পড়বেন।
পুলিশের লাঠির মুখে সেটাও ঠিকমত করতে
পারছেন না। এগিয়ে এলেন তাদের খৃষ্টান
সহযোদ্ধারা। চারপাশে মানবপ্রাচীর তৈরি করলেন
তারা। মাঝখানে তাদের মুসলিম বন্ধুরা ইফতার
খেলেন, নামাজ পড়লেন। টানা ৩০ দিন।
ওদেরও কারও জাত যায়নি। বরং ওদের একতায়
মোবারকের শাসনের ভিত নড়ে গেছিল।
.
রোজা চলাকালীন যেকোনদিন সন্ধ্যায় চলে
যান কমলাপুরের বৌদ্ধ মন্দিরে। দেখবেন
দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করছেন মন্দিরের
ভিক্ষুরা। পুরো রমজান মাসজুড়েই তারা এটা করে
থাকেন।
.
আমাদের দেশে এমন একজনও পাওয়া যাবে না,
যে দুর্গাপূজার সময় হিন্দু কোন বন্ধু বা
সহকর্মীর বাড়িতে তৈরি কয়েক পদের মন্ডামিঠাই,
নাড়ু, লুচি, নিরামিষ খায়নি। কখনো তারা বাড়িতে
নেমন্তন্ন করে খাইয়েছে, কখনো ক্লাসে বা
অফিসে নিয়ে এসে সবাইকে খাইয়েছে।
প্রতিবছরই এটা হয়। এখানেও কারও জাত যায় না।
.
তাহরির স্কোয়্যারের খৃষ্টানদের মাঝে খৃষ্টানিটির
যে সৌন্দর্য, তা আপনি ডোনাল্ড ট্রাস্পের
খৃষ্টানিটিতে পাবেন না।
মন্দিরে জন্মেছে বলেই ছেলের নাম গণেশ
রাখার উদারতা হেফাজতের ইসলামে পাবেন না।
দরিদ্রদের মাঝে ইফতার বিতরণের মানবিকতা অং সান
সুকি'র বৌদ্ধধর্মে পাবেন না। যত্ন করে বাড়িতে
তৈরি করে আনা নাড়ু, লুচি, নিরামিষের স্বাদ নরেন্দ্র
মোদী'র হিন্দুধর্মে পাবেন না।
.
সমাজে ধর্ম জিনিসটা হল তরকারিতে লবণের মত।
অপরিহার্য, নিঃসন্দেহে।
তবে অতিরিক্ত হলেই মুশকিল।
copied by : আন্তজার্তিক কৃষ্ণভাবনামৃত সংঘ - ইসকন
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৬ রাত ৯:১৩
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×