somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বালক বন্ধু
বাংলাদেশের একজন সাধারণ নাগরিক যে দেশের জন্য কিছু করতে আগ্রহী এবং সে হিসেবে কাজ করে যাচ্ছি। আপনি যদি পরিবর্তনের জন্য কাজ করতে চান তাহলে আমাকে পাশে পাবেন!

লিনাক্স ডে-২০১৩। আপনারা সবাই আমন্ত্রিত।

১৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১৯৯১ সালের ২৫শে আগস্ট, হেলসিংকি বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তির এক ছাত্র লিনুস টরভ্যাল্ডস উন্মুক্ত সোর্স ভিত্তিক কার্নেল ''লিনাক্স'' প্রকাশ করেন। সেই থেকে আজ অবধি লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম সারা বিশ্বের সার্ভারের জগৎটা দাপটের সাথেই চষে বেড়াচ্ছে।

কিন্তু লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেমগুলো যে এখন আর শুধুই সার্ভারের জগতেই সীমাবদ্ধ নয়, ডেস্কটপ/ট্যাবলেট পিসি/মুঠোফোনেও এর বিচরন ইদানিংকালে ঈর্ষণীয কাতারে চলে এসেছে। এই বিষয়টা প্রযুক্তিপ্রেমী সব বাংলাদেশী কে জানাতে, বোঝাতে এবং প্রযুক্তির দুনিয়ায় লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেমের বীরত্বপূর্ণ সাফল্য গাঁথার কিছু ইতিহাস সবার সামনে তুলে ধরার লক্ষ্যে ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ (Foundation for Open Source Solutions Bangladesh) বা এফওএসএস বাংলাদেশ (FOSS Bangladesh) এ বছরের ২৪শে আগস্ট ২০১৩ইং, রোজ শনিবার, ঢাকার রাজারবাগ পুলিশ লাইনের উত্তর ফটকের বিপরীত বরাবরে মোমেনবাগস্থ মিলেনিয়াম ইউনিভার্সিটিতে “লিনাক্স ডে - ২০১৩” - বাংলাদেশ শিরোনামে "লিনাক্স" কার্নেলের ২২তম বর্ষপূর্তি উদযাপন করতে যাচ্ছে।

সকাল ১০টায় ব্যানার-ফেস্টুন সহ হালকা পদযাত্রা/শোভাযাত্রা। এরপর সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়ে দিনব্যাপী বিভিন্ন ধরনের লিনাক্স ডিস্ট্রোর ইতিহাস আর চিত্রসহ ডঙ্গল, ফেস্টুন, ব্যানার নিয়ে প্রদর্শনী চলবে এবং এ আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।

দিনব্যাপী আয়োজনে আরো থাকবে উন্মুক্ত প্রযুক্তি, ওপেন সোর্স এবং লিনাক্স নিয়ে এফওএসএস বাংলাদেশ এবং দেশী-বিদেশী বিভিন্ন সংগঠনের সেবামূলক কাজকর্মের নানারকমের ভিডিও চিত্র প্রদর্শনী, আগত দশর্কদের সাথে মত বিনিময় এবং গঠনমূলক আলোচনা অনুষ্ঠান। আয়োজনে বক্তব্য রাখবেন বিভিন্ন মুক্তপ্রযুক্তি প্রেমী ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত বিশেষ অতিথিগন।

এছাড়াও আয়োজনস্থলে বিভিন্ন জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রোগুলোর পেনড্রাইভ বা পছন্দের মিডিয়াতে অথবা সিডি/ডিভিডিতে বিতরনের ব্যবস্থা সহ ইন্সটল ও ব্যবহারিক সহায়তা সেবা বুথের পরিকল্পনা রয়েছে।

আগ্রহী সকলেই সাদরে আমন্ত্রিত। আয়োজনে আপনার উপস্থিতি নিশ্চিত করে -- http://goo.gl/R79DLi

লিংক থেকে প্রাপ্ত ফর্মে তথ্য দিয়ে সহায়তা করুন।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×