somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জিএনইউ এর ৩০ তম বর্ষপূর্তি -- বাংলাদেশ উদযাপন

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জিএনইউ বা প্রজেক্ট গ্নু'র সৃষ্টির পর পেরিয়েছে প্রায় ৩০ বছর। একটা প্রিন্টার ড্রাইভারের উপর জমে থাকা কষ্টের মুক্তি আজ পরিনত সমগ্র বিশ্বের উন্মুক্ত প্রযুক্তি আর মুক্ত সফটওয়্যারের গন আন্দোলনে। আর এই আন্দোলনের ফসলে যে শুধুমাত্রই জিএনইউ সিস্টেমটাই বিস্তার লাভ করেছে তেমনটা কিন্তু নয় বরংচ পুরো সফটওয়্যারের দুনিয়াটাই বদলে গিয়েছে।

জিএনইউ এর ৩০ বর্ষপূর্তির এই উদযাপন এমন একটি সুযোগ যা আপনাকে দেবে সফটওয়্যার দুনিয়ার বিখ্যাত সব কৃতির সাথে মেশার এক সুযোগ, উঠতি তরুন/যুবাদের সাথে মিশে নতুন নতুন সব বাধা পেরুনোর কৌশল আর ছক কষবার প্রেরণা এবং সেই সাথে জিএনইউ সিস্টেমের পরিপূর্ণতার স্বাদ নেবার এক অনাবিল আনন্দ। আর সে কারনেই এই উদযাপন শুধুমাত্র আনন্দ উদযাপনের চাইতেও বেশী কিছু।

আন্তর্জাতিকভাবে এই উদযাপন হচ্ছে ২৮ ও ২৯শে সেপ্টেম্বর ২০১৩ইং শনি ও রবিবার সকাল ১০টা থেকে মধ্যরাত্রি ব্যাপি, একটানা। আর বাংলাদেশে আমরা এফওএসএস বাংলাদেশ আন্তর্জাতিক কমিউনিটির সাথে তাল মিলিয়ে এই উদযাপন করবো ২৮শে সেপ্টেম্বর ২০১৩ইং শনিবারে, কক্সবাজারের মোটেল রোডের সানিবিচ ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গনে, সকাল ১১টা থেকে দুপুর ৩টা ব্যাপি।

সবার জন্য উন্মুক্ত এই আয়োজনে থাকবে উন্মুক্ত প্রযুক্তি, ওপেন সোর্স এবং লিনাক্স নিয়ে এফওএসএস বাংলাদেশ এবং দেশী-বিদেশী বিভিন্ন সংগঠনের সেবামূলক কাজকর্মের নানারকমের ভিডিও চিত্র প্রদর্শনী, আগত দশর্কদের সাথে মত বিনিময় এবং গঠনমূলক আলোচনা অনুষ্ঠান। আয়োজনে বক্তব্য রাখবেন বিভিন্ন মুক্তপ্রযুক্তি প্রেমী ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত বিশেষ অতিথিগন। এছাড়াও আয়োজনস্থলে বিভিন্ন জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রোগুলোর পেনড্রাইভ বা পছন্দের মিডিয়াতে অথবা সিডি/ডিভিডিতে বিতরনের ব্যবস্থা সহ ইন্সটল ও ব্যবহারিক সহায়তা সেবা বুথের পরিকল্পনা রয়েছে।

আগ্রহী সকলেই সাদরে আমন্ত্রিত। আয়োজনে আপনার উপস্থিতি নিশ্চিত করে -- http://goo.gl/R79DLi লিংক থেকে প্রাপ্ত ফর্মে তথ্য দিয়ে সহায়তা করুন।

--
জিএনইউ এর ৩০ তম বর্ষপূর্তি -- বাংলাদেশ উদযাপন পরিষদ
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রফিকুল ইসলামের ২য় বিয়ে করার যুক্তি প্রসঙ্গে chatgpt-কে জিজ্ঞেস করে যা পেলাম...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই মে, ২০২৬ দুপুর ১২:৫০



ইসলামে একাধিক বিয়ে বৈধ, তবে সেটা বড় দায়িত্বের বিষয়। শুধু “বৈধ” হলেই কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উত্তম বা সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। Qur'an-এ বহু বিবাহের অনুমতির সাথে ন্যায়বিচারের শর্তও... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন

লিখেছেন শ্রাবণধারা, ০৭ ই মে, ২০২৬ রাত ৮:৪৮


মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন। এর জন্য যদি আকাশ ভেঙে পড়ে, তাহলে ভেঙে পড়ুক। এর কারণে যদি দেশে গৃহযুদ্ধ শুরু হয়, তবে তা-ই হোক। এখনই উপযুক্ত সময়... ...বাকিটুকু পড়ুন

আমজনতা আর রাজনীতি

লিখেছেন কিরকুট, ০৭ ই মে, ২০২৬ রাত ১০:১৮

দেশটা এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে, যেখানে চায়ের দোকানের বেঞ্চি থেকে শুরু করে ফেসবুকের কমেন্টবক্স পর্যন্ত সবাই ভূরাজনীতির গোপন উপদেষ্টা। কেউ ন্যাটো বুঝে, কেউ "র" এর ফাইল পড়ে ফেলেছে বলে... ...বাকিটুকু পড়ুন

রাজনৈতিক দল গঠনের মতো জনপ্রিয়তা ইউনুস সাহেবের ছিলো না ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই মে, ২০২৬ রাত ২:২৬


মাঝে মাঝে আমি ইউটিউবে বা মাহফিলে গিয়ে হুজুরদের ওয়াজ শুনি। শোনার কারণটা ধর্মীয় যতটা না, তার চেয়ে বেশি হলো আমাদের সমাজের হুজুররা দেশীয় অর্থনীতি বা সামাজিক ইস্যুগুলো নিয়ে সাধারণ... ...বাকিটুকু পড়ুন

সীমিত মগজ, লিলিপুটিয়ান, ডোডো পাখি (সৌজন্যে - চাঁদগাজী)...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৮ ই মে, ২০২৬ সকাল ১১:২৯



১. যেনা করব আমরা, ৫০১-এ যাব আমরা, পার্কে যাব আমরা। তুমি তো আলেম। তুমি কেন যাবে? তুমি তো ইসলামের সবক দাও সবাইকে। তুমি মাহফিলে কোরআন, হাদীস বয়ান কর। তুমি... ...বাকিটুকু পড়ুন

×