somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বালক বন্ধু
বাংলাদেশের একজন সাধারণ নাগরিক যে দেশের জন্য কিছু করতে আগ্রহী এবং সে হিসেবে কাজ করে যাচ্ছি। আপনি যদি পরিবর্তনের জন্য কাজ করতে চান তাহলে আমাকে পাশে পাবেন!

“লিনাক্স ডে - ২০১৫” - বাংলাদেশ, চব্বিশতম বর্ষপূর্তির আয়োজন

২১ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১৯৯১ সালের ২৫শে আগস্ট, হেলসিংকি বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তির এক ছাত্র লিনুস টরভ্যাল্ডস উন্মুক্ত সোর্স ভিত্তিক কার্নেল ''লিনাক্স'' প্রকাশ করেন। সেই থেকে আজ অবধি জিএনইউ/লিনাক্স ভিত্তিক বিভিন্ন অপারেটিং সিস্টেম সারা বিশ্বের প্রযুক্তি জগৎটা দাপটের সাথেই চষে বেড়াচ্ছে। কিন্তু এই অপারেটিং সিস্টেমগুলো যে এখন আর শুধুই সার্ভারের জগতেই সীমাবদ্ধ নয়, ডেস্কটপ-ট্যাবলেট পিসি-মুঠোফোন-ডিজিটাল ক্যামেরা সহ আরো নানান দৈনন্দিন ব্যবহার্য প্রযুক্তি যন্ত্রেও এর বিচরন ইদানিংকালে ঈর্ষণীয় কাতারে চলে এসেছে -- এই বিষয়টা প্রযুক্তিপ্রেমী সব বাংলাদেশী কে জানাতে, বোঝাতে এবং প্রযুক্তির দুনিয়ায় লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেমের বীরত্বপূর্ণ সাফল্য গাঁথার কিছু ইতিহাস সবার সামনে তুলে ধরার লক্ষ্যে এফওএসএস বাংলাদেশ (FOSS Bangladesh) আগামীকাল ২২শে আগস্ট ২০১৫ইং, শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়াতে “লিনাক্স ডে - ২০১৫” - বাংলাদেশ, শিরোনামে "লিনাক্স" কার্নেলের ২৪-তম বর্ষপূর্তি উদযাপন করবে।

বিকাল ৪টা থেকে শুরু হয়ে উন্মুক্ত প্রযুক্তি, ওপেন সোর্স, বিভিন্ন ধরনের লিনাক্স ডিস্ট্রোর ইতিহাস এবং এফওএসএস বাংলাদেশ সহ দেশী-বিদেশী বিভিন্ন সংগঠনের সেবামূলক কাজকর্মের নানারকমের ভিডিও চিত্র প্রদর্শনী, আগত দশর্কদের সাথে মত বিনিময় এবং গঠনমূলক আলোচনায় এই অনুষ্ঠান চলবে সন্ধ্যে ৭টা ব্যাপী। আয়োজনে বক্তব্য রাখবেন বিভিন্ন মুক্তপ্রযুক্তি প্রেমী ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত বিশেষ অতিথিগন। এছাড়াও আয়োজনস্থলে বিভিন্ন জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রোগুলোর পেনড্রাইভ বা পছন্দের মিডিয়াতে অথবা সিডি/ডিভিডিতে বিতরনের ব্যবস্থা সহ ইন্সটল ও ব্যবহারিক সহায়তা সেবা বুথের পরিকল্পনা রয়েছে। এই উন্মুক্ত আয়োজনে আগ্রহী সকলেই সাদরে আমন্ত্রিত। আয়োজনে আপনার উপস্থিতি নিশ্চিত করে -- http://goo.gl/R79DLi
লিংক থেকে প্রাপ্ত ফর্মে তথ্য দিয়ে সহায়তা করুন।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৪৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×