মত্ত বিছানো পায়েল একপাটি
দুপায়ে পারাপারা এপার ওপার
হৃদয় পুড়ে হয় স্বর্ণকোমল খাঁঠি
রং ঝরছে অবিরত বিশুদ্ধ জল
সতেরো অধিক একুশ রং
তিন গুন বাড়িয়ে সে যেন
সাজে যেমন খুশী তেমন সং
উদ্যান গালিচায় সোনালী ফসল
হাসিতে তৃপ্ত চোখে কৃষানী সফল
অবাক যেন বুনো হাসের দিব্য দল
ফোটায় ফোটায় পাখা ঝাপটিয়ে
ঝরায় জল ঠোঁটে শিকার আকড়িয়ে
না ভালো হয়ত তুমি ও না
বা ভালো আমি তুমি বৈ আবদ্ধ
দুটি ভিন্ন অ সম্পূরক উল্টো পিন্ড
একটিতে গেঁথে দাও কান্ড অগোচর
সতেজ হয়ে প্রিয়ভাসীনির গায়ে সর্প
অবিচ্ছেদ্য জলধীতে উঠা চর ।
সেখানে লীলা প্লাবিত ছোট পুস্পতে
প্লাবনে ভেসেছে কুটিরঘর স্রোতে অলীক
ভেতর বাহিরে অলিখিত চুক্তিনামা
কখন কিভাবে এলে হেলেন শিহরে
কেশগুচ্ছ হাতরিয়ে এক শব্দ জুড়িয়ে
শর্বরী নিহত করছে ক্ষিপ্ত বাষ্প মাংসপিন্ডে
লুটেরার হয়ে যাই আবদ্ধ শৃঙ্খল খুলে
ওকত বুলি দেয় এই আর্তনাদ'ই
হয়ত শেষ পরিসমাপ্তির_________

সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৬ ভোর ৫:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



