
কার তুমি, কে তুমি , মেয়ে_____
নারী সে তো অমিমাংসিত
একটি লাইন দিয়ে যাও
যেটি দিয়ে নিজেকে সাজিয়ে দেই
মনে হয় শিহরে বসে আছো
অপার ঐশ্বর্যবেশে নুপুর পায়ে
আমি বিপ্লবী আমি কাব্যিক
আমি রোমান্স আমি আবেগ
আমি তোমার প্রথম শব্দ
প্রথম বিশ্বাসের চাদর
প্রথম শিশুর ছোয়া প্রথম ক্ষরন
জলধীতে নির্জন নাবিকের চোখ
কাজল চৈতন্য মনের খোঁজে লাইট হাউজ
অবাক সে চৈতন্য নজর লোলুপ
প্রহর খোঁজে নজড় কাড়ে সুন্দরী
অরুপ রুপ নাচে মন ঘরে
লীলায় যেন লীলা মিলেছ
একেতে আংশিক যার অসম্পূর্ণ
পরতে পরতে রহস্য বেসামাল পুষ্প
এ মেয়ে কি পড়েছে প্রনয়ে
আমারও পূর্বে আদিম কোন পুরুষে
আমি তাকে দেখিনি তবে শিষ শুনেছি
লোম কূপ দাড়িয়েছে, শরীর উন্ষতায়
আমার তৃপ্তির চোখে প্রেম হয়ো
স্বাভাবিক মেয়ে অপ্রতিরোধ্য
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



