ধবল সেরা ধবল দ্যুতিময় দামি
ধবল রুপে মাতাল সবল আদম আমি
ধবল ঢেউ তুলে ঈস্রাফিলের শিঙ্গায়
সারা শরীর যৌবনে লন্ডভন্ড বর্ষন
এ গন্ধ কাছে টানে লীলাকে নেয় মহলে
লীলাতে মিশে লীলা মত্ত খেলায় বেলায়
ভাজ খোলে রেখা আঁকে সুতোঁ টাঙ্গায়
অদ্ভুত একক আদম বহু ধর্মে তার প্রকার
অথচ প্রনয় নিষিক্ত ফোটায় জন্ম তার
ধবলার খদ্দর ধর্মহীন যুগ পেরিয়ে মহাকাল
হোক কাবার যাত্রী হোক মন্দিরের লয় মনে
ঈসার অনুসারি হতেও পারে মুসায় অন্ধ জনে
ধবলা আগুনে লীলা তো সুগন্ধি মোম প্রদীপ
গলতে গলতে নি:শ্বেষ প্রস্থান একাকার ধোপ
আবার আসে আবার সূত্রপাত হয়
পরিপক্ক চরিত মাতন তোলে আরেক লীলায়
কি সে শীরর জুড়ে কে দিয়েছে এমন সুগন্ধী
তোমার লীলার জলে স্নানে হয়েছি ডুববন্দি
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৬ ভোর ৫:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



