হৃদয় থেকে দাগ টেনেছি তোমার জন্য
সে দাগ থেকে যাবে আমাকে নাও পেতে পারো
দাগের শেষ রেখার সমাপ্তি নাকের ঢগায় শেষ
শ্বাস প্রশ্বাস আর মাটিতে মাটি হবার পূর্ব পর্যন্ত
বিশ্বাসের দাগ কাঁচের মত স্বচ্ছ চকচকে
ভালোবাসার হিরক বিন্দু দিয়ে কেটে দেখ
অবিশ্বাসের হাতে কাটলে ভঙ্গুর হয়ে যাবে
হস্ত বিদারক হয়ে লোহিত রঙ্গ ফোটা ঝরবে
পূর্ব রুপ নাও পেতে পারো প্রিয়ভাসিনী
লুটেরার চায় লুটতে তোমায় সে তো বিরুপ
আমি কবি হয়ে ছন্দ দিতে সক্ষম তোমায়
জীম মরিসনের ভক্তের মত গাইতাম
ও মীরাবাঈ________
মনের জলসায় সুর তুলো মাতন হরিনী হয়ে
ঝানানা ঝানানা ঘুঙ্গুর বাজাইয়া, সারা অঙ্গে
ঢেউ তুলিয়া থমক থমক কোমর দোলাইয়া

সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৬ ভোর ৫:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




