somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাগর সাখাওয়াত
একজন চাকুরীজীবির ডায়েরীতে লিখা হাজারও বায়না, সীমাবদ্ধতায় তা আর কখনই পূরন করা হয়নি । আমি সে ডায়েরীর খোঁজে ।

মানবমুখোশ ও গল্প

০৯ ই জুলাই, ২০১৮ রাত ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মানুষের জীবন পরিধি সামান্য । এ সামান্য পরিধির জীবনে মানুষকে উপনিত হয় নানান ঝড় ও প্রতিকূল পরিবেশের । পরিধি থেকেও বিশাল দৌড়ঝাপের মধ্যেই মানুষকে তার স্বাভাবিক দৈনন্দিন কর্ম সাধন করতে হয় । দৌড়ঝাপের শেষ লক্ষ্য বস্তু থাকে সাফল্যনামা/প্রত্যাশা নতুবা নিজের মতন করে ক্ষনিকের জীবন কে সাজানো । এ দৌড়ঝাপে কিছু অনুসঙ্গ থাকে । অপরিচিত রাস্তা, অপরিচিত মানুষ,বয়সের অ-পরিপক্কতা,সংকীর্ণ রুচী আর হিনমন্যতা ।

ধরুন আপনি ঢাকা থেকে চট্টগ্রামের পথে রওনা করবেন সেক্ষেত্রে আপনাকে জানতে হবে কোন বাস চট্টগ্রামগামী । জানতে হবে কোথা থেকে বাসটি ছাড়বে, জানতে হবে সময়সূচী, জানতে হবে কত টাকা ভাড়া । সব জানার পর আপনি যাত্রা শুরু করবেন । কিন্তু জীবনের বেলাতে আপনি গন্তব্য ঠিক করবেন এক রকম কিন্তু জীবন আপনাকে নিয়ে যাবে আরেক গন্তব্যে । আপনি ঠিক করবেন রাতের বাসে যাবেন কিন্তু জীবন আপনাকে জোর করে সকালে নিয়ে যাবে । অর্থ আগেই দিয়ে রাখবেন কিন্তু দেখবেন সে অর্থ যাবার পরও আপনাকে পায়ের উপর ভর করে যেতে হবে । অনেক সময় তাও হবে উঠবে না কারন জীবন আপনাকে একটি স্থানে দন্ডায়মান করে রাখবে । আবার অচেনা এ সফরে চট্টগ্রাম না নিয়ে নিয়ে যাবে অন্য এক শহরে যে শহর আপনার জন্য তিক্ততার । সকল জল্পনা কল্পনা ভেঙ্গে আপনাকে বোয়িং ফ্লাইটে করে পৌঁছুবে না গন্তব্যে ।

জীবন ভ্রমনের দ্বিতীয় ধাপ মানুষ যাচাই, নিজের গন্ডির বাইরে আপনাকে পাল্লা দিতে অপরিচিত মানুষের সাথে । মানুষ জন্মের পর থেকে বিভিন্ন ধাপ উপক্রম করে । শিশুবয়সে এক ধাপ সেখানে মানুষ বলতে আপনার পরিবারের সদস্য । স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ের ধাপ পরিবারের গন্ডির বাইরে । সেখানে সহপাঠী দিয়ে নতুন পরিবেশের সূচনা হয় । সেখান থেকে যোগ হবে নতুন মানুষের । সে পরিবেশ শেষ করলে আপনাকে উপনীত হতে হবে বাস্তবতা নামক মঞ্চে । এখানে সবাই প্রতিযোগিতায় ব্যস্ত । সবাই সবার স্বার্থ নামক আত্ম কেন্দ্রিকতায় ব্যস্ত হয়ে পড়বেন । এ মঞ্চে সবাই অভিনেতা । অনেক সময় আপনার বিশ্বাসের জায়গাটি নড়েচড়ে বসবে অভিনয় দেখে । যে মানুষটি অতিব মিস্ট ভাষী সে মানুষটি চুন থেকে পান খসলে স্বীয় স্বার্থের জন্য মূর্তমান আতঙ্ক হয়ে দাঁড়াবে । যাকে আথিয়েতা কিংবা সংবাদন দিয়ে ভোজন করাবেন সেই ভোজনালয় আপনার জন্য অস্ত্র হয়ে দাঁড়াবে । আড্ডা হয়ে উঠবে আপনার জন্য অপরাধের দলিল । নিজের সাফল্যতায় অন্যের ব্যর্থতাকে পুঁজি করবে । চক্ষুলজ্জা কিম্বা ব্যক্তি লজ্জাবোধ ভুলতে দ্বিধাবোধ করবেন না । বিবেক বিক্রয় করবেন আপনার দৈনন্দিন হাটে । যাবার বেলায় মিথ্যা দিয়ে অট্টহাসি তে ফেটে পড়বেন । ব্যর্থতার ঝুম বরষায় আপনার জন্য হয়ে উঠবে কচুরীপাতা । অতিব গল্প হয়ে উঠবে অসময়ের দলিল ।

এ সবগুলো আসবে বয়সের অ-পরিপক্কতায় । আপনার কাছে এক মনে হতে পারে মানব মুখোশ । হতেও পারে ভরসার স্থল আবাস । বিশ্বাসের খুঁটি । কখনও মনে হতে পারে সহায়ক, কখনও মনে হাতে পারে নির্ভরযোগ্য হাত । আবার মনে হতে পারে হয়ত একটু স্বস্তির নিশ্বাস । আপনার বিশ্বাস অবিশ্বাসের মানদন্ড থাকবে না , করবেন না আত্ম হিসাব । এগুলো সব ভুল প্রমান করবেন একটি নির্দিষ্ট বয়সে । সে বয়স হবে পরিপক্কতার । সে বয়সে সব শিক্ষনীয় হয়ে দেখা দিবে আপনার হিসাবের বাজারে । সংকীর্ণতার আকাশ আপনাকে হতাশায় নিমজ্জিত করবে । দেখাবে না নতুন রাস্তা যেমন বৃষ্টির পূর্বে দমকা হাওয়া আর বৃষ্টি শেষে জন্মানো নতুন ফসল ।

তবে প্রকৃতি মাধুর্য্যতায় ভরা তার সুন্দর একটি দিক আছে । সে বিপরীত ঠিকই একদিন আপনার পক্ষ হয়ে দাঁড়াবে । সব অন্ধকার হয়ে দাঁড়াবে আলোর উৎস হিসেবে । অথই জল হয়ে দাঁড়াবে ধূ ধূ মরুর প্রান্তর । কথার মিছিল হয়ে দাঁড়াবে সমর্থন পক্ষ । অসুন্দর হবে সৌন্দর্য্যতার প্রতীক আর । ক্ষুদ্র এই পৃথিবী আপনি আমি আমাদের সবার জন্য মঞ্চ হবে, আমরা হব তার অভিনেতা-অভিনেত্রী । কাজগুলো হয়ে থাকবে চকচকে আয়নার মতন । এ অভিনয়ে না হয় হেরে গেলেন তবু ক্ষতি নেই কারন কেউ বলবে না তার ব্যর্থতায় আপনি ক্ষতির কারন ।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১০:২০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ কাঙ্ক্ষিত বৃষ্টি

লিখেছেন ইসিয়াক, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০৬




বিরহকাতর মেঘদল
অবশেষে সকল অভিমান ভুলে
ঝরছে একটানা বাদলধারায়।

অবসন্ন মৃত্তিকা
বহু প্রতীক্ষিত আলিঙ্গনে
আহ্লাদে আকুলায়।

শীতল অবগাহনে চক্ষে নামে আনন্দাশ্রু
স্বাগতম স্বাগতম হে ধারাপাত!
ঝরো অবিরাম।
বৃষ্টির জলধারা বয়ে চলুক নিরন্তর !

পূর্ণ আবেগে
সৃষ্টি সুখের উল্লাসে
মেতে উঠি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

×