
তোমার শহরে বসবাস করা ছেড়ে
দিয়েছি বছর অনেক আগেই
অনেকটাই নিষিদ্ধ হয়ত বলতে
পার কারফিউ নচেৎ গোলযোগ
গলিতে গলিতে চেকপোস্ট বসানো
যা ইচ্ছে ভেবে নিও তোমার মর্জি
দূরের ক্ষনে গুরুত্ব গিয়েছে কমে
পায়রাগুলো চিঠি ছাড়াই চলে আসে
ভাবি কাল আসবে হয়ত; ভুল হয়ত আজ
পায়রার পায়ে বাঁধি চিঠি আজও
প্যারাসুটে করে টফি ক্যান্ডিতে
ভরিয়ে রাখি মনবাড়ীর উঠোন
যদি না পাও খবর দিও তাহলে
একদল কবি নিয়ে আসব শহরে
মাতম ঝড়ের মতন ধূলোয় উড়িয়ে
নিয়ে যাব কারফিউ নামক ভয়
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




